সর্বশেষ

বিসিবির নির্বাচন অক্টোবরে প্রথম সপ্তাহে

  • 11:01 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ভারতের দেয়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-দেশের ক্রিকেট পাড়ায় এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে বোর্ডের নির্বাচন। কবে হবে নির্বাচন, এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই। অবশেষে মিলেছে সেই উত্তর, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন। ওটিএন বাংলাকে নিশ্চিত করেছে বিসিবির এক পরিচালক।

সপ্তাহখানেক পরই পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসরের। তার আগে নিজেদের প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের মিশনে স্থানীয় সময় সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। তবে এ ম্যাচ ছাঁপিয়ে সিলেটে আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবির সভা। বোর্ড সভা থেকে কি কি সিদ্ধান্ত আসে, ক্রিকেটপ্রেমীদের নজর সেদিকেই।

ঢাকার বাইরে সিলেটে এবারই প্রথম বোর্ড সভা বসেছে। বিসিবির নির্বাচন, ঢাকা লিগ ও বিপিএলের ফিক্সিং-কাণ্ড নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট- সভায় এসব বিষয়-ই আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এরইমধ্যে খবর আসে, বিসিবির নির্বাচন হবে অক্টোবরের প্রথম সপ্তাহেই। বিসিবির পরিচালক খবরটি নিশ্চিত করেছেন। এদিকে বিপিএলে পরিচালনার দায়িত্ব পেয়েছেন আইএমজি।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au