সর্বশেষ

এসএ ২০ টুর্নামেন্টে সাকিব-মুস্তাফিজসহ বাংলাদেশের ১৪ ক্রিকেটার

  • 5:18 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:২৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ সেপ্টেম্বর-বিশ্ব ক্রিকেটের আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে এসএ২০ এখন অন্যতম। দক্ষিণ আফ্রিকার এই লিগের ২০২৬ মৌসুমের নিলাম ঘিরে রোমাঞ্চ ছড়িয়েছে ইতোমধ্যেই। আর সেই উত্তেজনায় বাংলাদেশের অবদানও কম নয়—মোট ১৪ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামের তালিকায়। শীর্ষে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

৫৪১ ক্রিকেটারের মধ্যে মাত্র ২৫ জন বিদেশি খেলোয়াড়ের জন্য থাকবে জায়গা। ফলে প্রতিযোগিতা হবে হাড্ডাহাড্ডি। তবুও বাংলাদেশি ক্রিকেটারদের অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স তাদের আলোচনায় রাখছে।

বাংলাদেশের ১৪ ক্রিকেটার নিলামে: সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, জাকের আলী আনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম ও নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা থেকে সর্বাধিক ৩০০ ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। তাদের সঙ্গে থাকবেন ইংল্যান্ডের ৯৭ জন, ওয়েস্ট ইন্ডিজের ২৮ জন, শ্রীলঙ্কার ২৪ জনসহ অস্ট্রেলিয়া ও নেপালের প্রতিনিধি। বিশ্বকাপ তারকা এডেন মার্করাম, কুইন্টন ডি কক, আনরিখ নর্কিয়া বা জেরাল্ড কোটজির মতো নামগুলো ইতোমধ্যেই আলোচনায়।

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এ নিলাম শুধু আর্থিক দিক থেকেই নয়, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণের জন্যও বড় সুযোগ। তবে দল পাওয়া নির্ভর করছে অনেক কিছুর ওপর।

এই শাখার আরও খবর

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au