Breaking News

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

  • 3:01 am - October 25, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার
গুলিতে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট
সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর অফিসের নিচে পার্ক করা গাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় অফিসে থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে মনে করছেন এই সংগীত তারকা। তাঁর ভাষায়, ‘আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে।’

শনিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ঘটনার বিবরণ দেন আসিফ আকবর। তিনি জানান, ঘটনার সময় নিজের অফিসে বসে ছিলেন। অফিস থেকে বের হওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে ছেলের সঙ্গে কথা বলার জন্য কিছুটা দেরি করেন। আর সেই সময়েই তাঁর গাড়িতে গুলি চালানো হয়।

ঘটনার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে আসিফ জানান, তিনি ভালো আছেন। গুলির ঘটনায় শারীরিকভাবে তাঁর কোনো ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে তাঁর নিরাপত্তা নিয়ে।

আসিফ বলেন, বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর বাসায় এসেছিলেন। তাঁরা তাঁর সঙ্গে কথা বলেছেন এবং ঘটনাটি তদন্ত করছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পেছনে কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নে আসিফ বলেন, কাউকে সন্দেহ করতে পারছেন না তিনি। তবে হামলাকারীরা তাঁর অফিসে আসা-যাওয়ার সময় সম্পর্কে জানত বলে মনে করছেন। তাঁর ধারণা, সময় বুঝেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে রাখা ছিল আসিফের গাড়ি।

শনিবার ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসেগুলিতে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

ঘটনাটি ঘিরে সংগীতাঙ্গন ও শোবিজ অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আসিফ আকবরের গাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা।

অভিনেতা ওমর সানী এবং সংগীতশিল্পী ধ্রুব গুহসহ অনেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়িতে এ ধরনের হামলার ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

এই শাখার আরও খবর

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au