ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন ২ সেপ্টেম্বর-প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে খেলতে ভুটান গেছেন নিলুফা ইয়াসমিন নীলা। দুটি উইমেন’স সাফ জয়ী এই ডিফেন্ডার যোগ দিয়েছেন পারো এফসিতে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে সোমবার পোস্ট দিয়ে ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নীলা। এ নিয়ে দেশটির বিভিন্ন ক্লাবে চলতি মৌসুমে যোগ দিলেন বাংলাদেশের ১৭ জন নারী ফুটবলার।
সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও শিউলি আজিম পারো এফসিতে যোগ দিয়েছেন আগেই। এবার তাদের সঙ্গী হলেন নীলা।
সানজিদা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র খেলছেন থিম্পু সিটির হয়ে এবং মাসুরা পারভীন, টানা দুই উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলকিপারের পুরস্কার জেতা রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।
তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা, স্বপ্না রানী ও জাতীয় দলের অধিনায়ক ও ডিফেন্ডার আফঈদা খন্দকার যোগ দিয়েছেন রয়্যাল থিম্পু কলেজ এফসিতে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au