সর্বশেষ

পুরুষ বিশ্বকাপের প্রাইজমানি ছাড়িয়ে যাচ্ছে নারীদের ওয়ার্ল্ড কাপে

  • 5:37 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
নারী ক্রিকেটারদের জন্য সুখবর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ সেপ্টেম্বর-নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর এক মাস বাকি। তার আগে সোমবার জানা গেলো, নারীদের ক্রিকেট বিশ্বকাপ জিতলে কত টাকা পাওয়া যাবে। গতবারের চেয়ে ২৯৭ শতাংশ বেড়েছে টাকার অঙ্ক। শুধু তাই নয়, গতবার ছেলেদের বিশ্বকাপে যে অর্থ দেওয়া হয়েছিল তার চেয়েও বেশি অর্থ দেওয়া হচ্ছে নারীদের বিশ্বকাপে।

নারী বিশ্বকাপে সর্বমোট পুরস্কারমূল্য রাখা হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ডলার বা ১৬৯ কোটি টাকা। তুলনায় গত বার ছেলেদের একদিনের বিশ্বকাপে দেওয়া হয়েছিল ১ কোটি ডলার বা প্রায় ১২২ কোটি টাকা।

গতবার নারীদের একদিনের বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ৪৩ কোটি টাকা। এবার তা প্রায় চারগুনের কাছাকাছি বেড়েছে। বিশ্বকাপের জয়ী দল পাবে ৫৪ কোটি ৪৫ লক্ষ টাকা। গত বারের থেকে তা বেড়েছে ২৩৯ শতাংশ।

২০২৩ বিশ্বকাপজয়ী (পুরুষদের) দল অস্ট্রেলিয়া পেয়েছিল প্রায় ৩৫ কোটি টাকা। তারা ফাইনালে হারিয়েছিল ভারতকে। রোহিত শর্মারা পেয়েছিলেন প্রায় ১৭ কোটি ৬৫ লক্ষ টাকা। নারীদের বিশ্বকাপে পরাজিত দল পাবে ২৭ কোটি ২২ লক্ষ টাকা। গতবারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি টাকা পাবে ফাইনালের রানার-আপরা।
যে চার দল নারীদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে তারা প্রত্যেকে ১৩ কোটি ৬১ লক্ষ টাকা করে পাবে। গত বারের থেকে তা ২৭২ শতাংশ বেড়েছে। গতবার পুরুষদের বিশ্বকাপে এই অঙ্ক ছিল ১০ কোটি টাকার কিছু বেশি।

গ্রুপ পর্বে প্রতিটি দল পাবে ৪২ লক্ষ টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দল ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে। সপ্তম ও অষ্টম স্থানে যে দুই দল শেষ করবে তারা ২ কোটি ৪৭ লক্ষ টাকা করে পাবে। পুরুষদের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলি পেয়েছিল ৫ কোটি ২৯ লক্ষ টাকা করে।

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের নারীদের বিশ্বকাপ। ভারত আয়োজক দেশ হলেও পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। রাউন্ড রবিন ফরম্যাটে হবে খেলা। অর্থাৎ, আট দলের প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। প্রতিটি দলকে গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলতে হবে। পয়েন্টর বিচারে চারটি দল উঠবে সেমিফাইনালে। ২ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au