সর্বশেষ

‘মেসি যত দিন আছে, আসুন আমরা উপভোগ করি’ — স্কালোনি

  • 2:33 pm - September 02, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
‘মেসি যত দিন আছে, আসুন আমরা উপভোগ করি’ — স্কালোনি । ছবি:রয়টার্স

মেলবোর্ন ২ সেপ্টেম্বর- ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ সামনে রেখে লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনায় চলছে আবেগের ঢেউ। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

৩৮ বছর বয়সী মেসির জাতীয় দল ক্যারিয়ারে এটি হতে পারে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে তাঁর শেষ ম্যাচ। কারণ, ২০২৬ বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত আগেই দিয়েছেন ফুটবল জাদুকর। তাই ভেনেজুয়েলা ম্যাচটিকে অনেকেই মেসির শেষ হোম ম্যাচ হিসেবে দেখছেন।

আর্জেন্টিনা কোচ স্কালোনি এ নিয়ে বলেন,
মেসি যত দিন আছে, আসুন আমরা উপভোগ করি। ভবিষ্যৎ নিয়ে ভাববেন না। কখন অবসর নেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওরই। মেসি এখনো মাঠে পার্থক্য গড়ে দেয়, আর গ্রেট খেলোয়াড়েরা সব সময় এমনই হয়।”

আগামী বছরের মার্চে বিশ্বকাপের আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলবে আর্জেন্টিনা। তবে ম্যাচের সময়সূচি নিয়ে সন্তুষ্ট নন স্কালোনি। তিনি মনে করেন, বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন ঠিক হয়নি।

২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। এ বিষয়ে স্কালোনি বলেন,
কত দল খেলবে সেটা বড় বিষয় নয়। তবে গরম নিয়ে দুশ্চিন্তা আছে। পুরো মৌসুম শেষে খেলোয়াড়েরা ক্লান্ত থাকবে, তাতে কাজটা কঠিন হবে।”

২০২৬ বিশ্বকাপ শেষেই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে। এরপর ক্লাব ফুটবলে কোচিং করাবেন কি না—এ প্রসঙ্গে তিনি বলেন,
কখনো ভাবিনি পর্যন্ত আসতে পারব। তাই কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না।”

সবশেষে আর্জেন্টিনার সবচেয়ে বড় অর্জন প্রসঙ্গে স্কালোনি জানান,
আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো, যে ক্লাবেরই সমর্থক হোক না কেন, সবাই আর্জেন্টিনা জাতীয় দলের খেলা উপভোগ করে। আর্জেন্টিনার জার্সিটাই সবার ওপরে।”

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au