সর্বশেষ

অবৈধ অভিবাসীদের ফেরত না নিলে ভিসা কমাবে যুক্তরাজ্য

  • 3:03 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ , ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- অবৈধ অভিবাসীদের ফেরত নিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট দেশের ভিসা কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলোর সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার উপায় নিয়ে আলোচনার পর এ ঘোষণা দেন দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে শাবানা মাহমুদ বলেন, “যারা আমাদের সীমান্ত দুর্বল করার চেষ্টা করছে, তাদের জন্য এ ঘোষণা একটি স্পষ্ট বার্তা। যুক্তরাজ্যে বৈধ কাগজপত্র ছাড়া কেউ থাকতে পারবে না। আমরা তাদের বহিষ্কার করব। আর যেসব দেশ নিজেদের নাগরিককে ফেরত নিতে অস্বীকৃতি জানাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।”

এই পাঁচ দেশের গোয়েন্দা তথ্য বিনিময়ের দীর্ঘদিনের অংশীদারিত্বকে সম্মিলিতভাবে বলা হয় ফাইভ আইস।

মার্কিন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, “অবৈধ অভিবাসন ঠেকাতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় নেই।”

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হুন্দাই গাড়ির কারখানা থেকে দক্ষিণ কোরিয়ার শতাধিক কর্মী আটকের ঘটনাকে তিনি সমর্থন করেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ অন্য দেশগুলোকেও একইভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ স্পষ্ট করেছেন, তিনি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ নেবেন। তিনি বলেন, “যেসব দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকার করছে, তাদের ক্ষেত্রে ভিসা কমানোই যদি কার্যকর সমাধান হয়, তাহলে যা করার প্রয়োজন আমি তা করব।”

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au