সর্বশেষ

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নাইট-হেনেসি বৃত্তির জন্য আবেদন শুরু

  • 2:35 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ নাইট-হেনেসি স্কলারশিপ–এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা স্ট্যানফোর্ডে স্নাতকোত্তর, পিএইচডিসহ একাধিক উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

নাইট-হেনেসি স্কলারশিপ স্ট্যানফোর্ডের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর একটি। এটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট জন হেনেসি ও দাতব্য উদ্যোক্তা ফিল নাইট–এর যৌথ উদ্যোগে। এর লক্ষ্য হলো বিশ্বজুড়ে মেধাবী ও দূরদর্শী তরুণ নেতৃত্ব গড়ে তোলা, যারা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন।

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কেন্দ্রস্থলে অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ১৮৮৫ সালে লেল্যান্ড ও জেন স্ট্যানফোর্ড তাঁদের অকালপ্রয়াত ছেলের স্মৃতিতে প্রতিষ্ঠা করেন। আনুষ্ঠানিক নাম লেল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়র ইউনিভার্সিটি, তবে এটি সারা বিশ্বে সাধারণভাবে ‘স্ট্যানফোর্ড’ নামেই পরিচিত। বর্তমানে এখানে ২০০-র বেশি একাডেমিক প্রোগ্রামে পাঠদান করা হয়।

সুযোগ-সুবিধা

এই বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য:

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • জীবনযাত্রা ও শিক্ষাব্যয়ভার বহনের উপবৃত্তি (বই, সরঞ্জাম, স্থানীয় পরিবহন ইত্যাদির জন্য)
  • প্রতি বছর একবার ইকোনমি ক্লাস বিমান টিকিট (নিজ দেশে আসা-যাওয়ার জন্য)

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীদের ২০১৯ সালের পর ডিগ্রি সম্পন্নকারী হতে হবে।
  • স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • পূর্বের শিক্ষাকোর্স যদি ইংরেজি মাধ্যমে হয়, তবে আলাদা ভাষা দক্ষতার সনদ প্রয়োজন হবে না।

স্ট্যানফোর্ডের বিভিন্ন স্কুলে এই বৃত্তির আওতায় পড়াশোনার সুযোগ থাকবে, যেমন:

  • প্রকৌশল স্কুল
  • মানবিক ও বিজ্ঞান স্কুল
  • আইন স্কুল
  • মেডিসিন স্কুল (বায়োসায়েন্সেসসহ)
  • ব্যবসায় শিক্ষা স্কুল
  • পরিবেশ ও শক্তি বিজ্ঞান স্কুল

এ ছাড়া আন্তঃবিষয়ক (ইন্টারডিসিপ্লিনারি) প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক সম্পর্ক, পাবলিক পলিসি, কম্পিউটার বিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞানসহ নানা বিষয়ে অধ্যয়নের সুযোগ থাকবে।

এই শাখার আরও খবর

পাঁচ মাস আগে জামিনে বেরিয়ে এবার নিজের ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকে রক্ষা করতে…

কোপানোর পর গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে আসা…

আইসিটি শুনানিতে জলদস্যুকে কীভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হলো?

আলকাস মালিকের মৃত্যুর ১৫ বছর পর সেই ঘটনার বর্ণনা কি হঠাৎ বদলে গেছে? সুন্দরবনের জলদস্যু দল ‘রাজু বাহিনী’র সঙ্গে যুক্ত ট্রলারচালক আব্বাস মালিক এখন মানবতাবিরোধী…

সাভারে শিশু ধর্ষণ মামলায় এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেপ্তার নেই

ঢাকার সাভারে এক শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার এক সপ্তাহ পর মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ১০ জনের কাউকেই এ…

স্পেনের উপকূলে ভাসমান নৌকা থেকে ৮০ মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ভাসমান একটি নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই নৌকা থেকে ৪৪ জনকে…

শুভ জন্মাষ্টমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au