সর্বশেষ

লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে ১০ জনের রিয়াল মাদ্রিদ

  • 10:59 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
গ্লাকটিকোসরা ২-১ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ সেপ্টেম্বর-শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে রিয়াল সোসিয়েদাদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের গোলে লিডো পেল। কিন্তু আধাঘণ্টা পার হতে না হতেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ডিন হুইজেন। ১০ জনের দল নিয়েই প্রথমার্ধে আরও এক গোল করে সহজ জয়ের স্বপ্নই দেখছিল লস ব্লাঙ্কোরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে প্রাণপণে লড়ল স্বাগতিকরা। একটা গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালে অ্যারেনায় স্বাগতিক রিয়াল সোসিয়দাদকে ২-১ গোলে হারিয়েছে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলের রিয়ালের পক্ষে গোল করেন। দ্বিতীয় গোলের আগে হুইজেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে একটি গোল শোধ করেন মিকেল ওয়ারজাবাল।

লিগে টানা চার জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শাবি আলনসোর শিষ্যরা। আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচটাই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হলো রিয়ালকে। দারুণ পারফরম্যান্সে এই ম্যাচে দলের জয়ের নায়ক এমবাপ্পে। এই ফরাসি তারকা দলের প্রথম গোলটি করার পর গুলেরের গোলেও রেখেছেন অবদান।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই সোসিয়েদাদের জালে বল পাঠান গুলের। কিন্তু আক্রমণের বিল্ডআপের সময় এমবাপ্পে অফসাইডে থাকায় রেফারি গোল বাতিল করে দেন।

১২ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের ব্যাকপাস থেকে বল পেয়ে যান এমবাপ্পে। সঙ্গে লেগে থাকা আরেকজনকে ছিটকে ফেলে এগিয়ে যান এই ফরাসি, এরপর বক্সের বাইরে থেকে শটে লক্ষ্যভেদ করেন এই বিশ্বকাপজয়ী।

এবারের আসরে এমবাপ্পের গোল হলো চারটি। ৩২ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ওয়ারজাবালকে পেছন থেকে বাধা দেন হুইজেন। এই স্প্যানিশ পরে গেলে ফেরারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। ক্ষুব্ধ রিয়ালের খেলোয়াড়রা ভিএআর দেখার জন্য চাপাচাপি করলেও রেফারি তা করতে অস্বীকৃতি দেখান। কোচ শাবি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে তাকেও হলুদ কার্ড দেখান রেফারি।

রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে প্রথম ৮ ম্যাচেই দ্বিতীয়বারের মতো লাল কার্ড দেখলেন এই ২০ বছর বয়সী স্প্যানিশ সেন্টারব্যাক। তবে লাল কার্ডের ধাক্কা সামলে ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লস ব্লাঙ্কোরা। ড্রিবল করে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন এমবাপ্পে। বলের নিয়ন্ত্রণ নিয়ে বল জালে পাঠান গুলের।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে স্পটকিক থেকে একটা গোল শোধ করেন ওয়ারজাবাল। ডি-বক্সে কারভাহালের হ্যান্ডবল হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে সোসিয়েদাদ। এখনও জয়ের মুখ দেখেনি তারা।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au