সর্বশেষ

ভারতে আসছেন রোনালদো

  • 11:17 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ সেপ্টেম্বর-ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে প্রীতি ম্যাচ নয়। খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে খেলার জন্য ভারতে আসতে পারেন সিআর সেভেন।

চুক্তি অনুযায়ী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে সিআর সেভেনকে বাধ্য করতে পারবেন না আল নাসর কর্তৃপক্ষ। তবে রোনালদো খেলতে চাইলে ভারতে দেখা যেতে পারে তাকে। সেই সম্ভাবনার পথ খোলা রাখতে ভারতের মাটিতে এফসি গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য রোনালদোর নামও নিবন্ধন করিয়েছে আল নাসের কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য ১২জন বিদেশি ফুটবলারের নাম নিবন্ধন করিয়েছে আল নাসর। তাদের মধ্যে রয়েছেন সাদিও মানে, কিংসলে কোম্যান, জোয়াও ফেলিক্সের নামও। অর্থাৎ ভারতের মাটিতে পূর্ণশক্তির দল নিয়ে খেলতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাবটি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তে এফসি গোয়ার গ্রুপে আছে ইরাকের আল জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল।

সূচি অনুযায়ী, ঘরের মাঠে এফসি গোয়া ১৭ সেপ্টেম্বর খেলবে আল জাওরার বিপক্ষে। ১ অক্টোবর খেলতে হবে এফসি ইস্তিকললের বিরুদ্ধে। ২২ অক্টোবর প্রতিপক্ষ আল নাসর। এই ম্যাচেই ভারতের মাটিতে প্রথমবার খেলতে পারেন সিআর সেভেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au