সর্বশেষ

ইংল্যান্ডের সাথে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে টাইগার যুবারা

  • 8:52 am - September 15, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ সেপ্টেম্বর-পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর মাঝে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। বাকি তিনটি ম্যাচই জিতেছে বৃষ্টি। অর্থাৎ ম্যাচগুলো বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে সমতায় শেষ হয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশের যুবাদের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রথম ম্যাচে ৮৭ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচে হেরে যায় জুনিয়র টাইগাররা। ম্যাচটি বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে এসেছিল। তখনই সিরিজে আসে ১-১ সমতা।

তৃতীয় ম্যাচের দৈর্ঘ্য আরো কমে যায়, নেমে আসে ২৩ ওভারে। বাংলাদেশ ব্যাট করতে পারলেও ইংল্যান্ড আর ব্যাট করতে নামতে পারেনি। বৃষ্টির কারণে কোনো ফলাফল ছাড়াই শেষ হয় ম্যাচ।

সিরিজের চতুর্থ ম্যাচেও একই অবস্থা হয়। এই ম্যাচ কমে দাঁড়িয়েছিল ৪৫ ওভার। ইংল্যান্ড ব্যাট করতে পারলেও বাংলাদেশ ওইদিন বৃষ্টির জন্য আর ব্যাট করতে পারেনি। ফলে সেই ম্যাচও পরিত্যক্ত হয়। এদিন ছিল সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচটিও গেছে বৃষ্টির পেটে। আজ মাঠে গড়ায়নি কোনো বল। ভারী বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ১-১ সমতা নিয়েই শেষ হলো সিরিজ।

এই শাখার আরও খবর

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au