অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পাঁচ রাজ্যে তীব্র ঝোড়ো হাওয়া, ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়

  • 8:13 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার
অস্ট্রেলিয়ার পাঁচটি রাজ্য ও অঞ্চলে ভয়াবহ ঝোড়ো হাওয়ার কারণে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার পাঁচটি রাজ্য ও অঞ্চলে ভয়াবহ ঝোড়ো হাওয়ার কারণে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আবহাওয়া দপ্তর ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, এ সি টি (অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি) এবং নিউ সাউথ ওয়েলসের দক্ষিণাঞ্চলে প্রবল বাতাসের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে।

রবিবার উত্তর-পূর্ব মেলবোর্নে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া একটি বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যায়। মেলবোর্ন বিমানবন্দরে রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি গতির ঝড়ো  হাওয়া। ফকনার এলাকায় সড়কের ওপরও ভেঙে পড়েছে টিনের ছাদ।

রাজ্য জরুরি বিভাগ (SES) জানিয়েছে, মেলবোর্নজুড়ে ৫০০টিরও বেশি ঘটনায় তারা সাড়া দিচ্ছে। ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে। এর ফলে শুধু মেলবোর্ন ও আশপাশেই কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। হঠাৎ ঝড়ো হাওয়ায় অন্তত তিন হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তাসমানিয়ার রাজধানী হোবার্টেও ঘণ্টায় ১০২ কিলোমিটার বেগে বাতাস বইতে দেখা গেছে। এর প্রভাবে আজকের শুরুতেই হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। তবে প্রবল বাতাসের মাঝেই আজকের বাকি সময়টা সেখানে রোদ থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, উষ্ণ বায়ুর প্রবাহ শীতল আবহাওয়ার আগে ঝোড়ো বাতাসের সৃষ্টি করেছে। আগামীকাল থেকেই ঠাণ্ডা বাতাস আসতে শুরু করবে।

তাপমাত্রা ও আবহাওয়ার পূর্বাভাস

অস্ট্রেলিয়ার বেশির ভাগ অঞ্চলে বসন্তের রোদেলা আবহাওয়া বইছে। সিডনিতে আজ রোববার তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আর আগামীকাল তা বেড়ে ২৮ ডিগ্রিতে পৌঁছাবে। সপ্তাহজুড়ে আবহাওয়া ২০ ডিগ্রির ঘরে থাকবে, তবে শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মেলবোর্নে আজ সর্বোচ্চ ২৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে, বিকেলে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে আবার তাপমাত্রা নামতে শুরু করবে এবং সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে।

ব্রিসবেনে আজ রোদেলা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি হলেও বুধবার তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি হতে পারে। সপ্তাহের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অ্যাডিলেডে আজ ২৫ ডিগ্রি পর্যন্ত গরম থাকবে, তবে আগামীকাল হঠাৎ তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রিতে পৌঁছাবে। সারা সপ্তাহজুড়েই সেখানে বৃষ্টি হতে পারে।

হোবার্টে আজ সর্বোচ্চ ২৩ ডিগ্রি তাপমাত্রা হলেও পরের দিনগুলোতে তা ২০ ডিগ্রির নিচেই থাকবে।

ক্যানবেরায় আজ ২১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও পরের দিনগুলোতে ঠাণ্ডা আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ডারউইনে পুরো সপ্তাহজুড়েই ৩৩ থেকে ৩৪ ডিগ্রি তাপমাত্রা বজায় থাকবে।

পার্থে সপ্তাহের শুরুটা বৃষ্টি ও ঠাণ্ডা দিয়ে শুরু হয়েছে। আজ সেখানে সর্বোচ্চ ১৭ ডিগ্রি তাপমাত্রা থাকবে। তবে সপ্তাহের শেষে পার্থে আবার রোদ ফিরে আসবে এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৬ ডিগ্রিতে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সরকার পতনের জন্য ফেডারেল সরকারের ২ কোটি ৯৫ লাখ ডলার কারা পেয়েছিলেন

মেলবোর্ন, ২৫ এপ্রিল- ‘ বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবহার করা হয়েছে’ এমন গুরুতর অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক…

চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

মেলবোর্ন, ২৫ এপ্রিল- চট্টগ্রাম জেলার সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কেফায়েতসহ তার সহযোগীদের…

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিট ২৮ কোটি টাকা, ব্যয়বহুল আয়োজনে উদ্বেগ

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ-২০২৬ ঘিরে টিকিটের অস্বাভাবিক মূল্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম বাংলাদেশি…

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, এসব দেশের অভিবাসীদের মধ্যে…

অস্ট্রেলিয়া জুড়ে অ্যানজাক (ANZAC) ডে পালিত

মেলবোর্ন, ২৫ এপ্রিল: ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়া জুড়ে যথাযোগ্য মর্যাদা, নীরবতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অ্যানজাক (ANZAC) ডে। ভোরের প্রথম প্রহর থেকেই…

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি, নিখোঁজ বৃষ্টিরও মৃত্যু

মেলবোর্ন, ২৫ এপ্রিল- যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর শনিবার (২৫…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au