ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…
মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা। সোমবার দুপুর থেকে বিক্ষোভ সহিংস রূপ নেয়। থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়, মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় ছবি ও ভিডিও ধারণে বাধা দেন বিক্ষুব্ধরা। বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙ্গায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
সকাল থেকেই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকলেও দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি অবনতির দিকে যায়। সকাল সাড়ে ১১টা থেকে বিক্ষুব্ধরা ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে শুরু করে। দুপুর ১টার দিকে কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে যোগ দেন। হঠাৎই তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে প্রায় ১০ থেকে ১২ জন আর্মড পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থায় দৌড়ে পাশের ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন। উত্তেজিত জনতা কিছুক্ষণ তাদের ঘিরে রাখলেও মসজিদ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে এসে পুলিশকে রক্ষা করেন।
পরে বিক্ষুব্ধরা থানায় গিয়ে ভাঙচুর চালায়। থানায় থাকা গাড়ি ভাঙচুর করা হয় এবং ভবনের ভেতরে পুলিশ সদস্যরা আটকা পড়েন। এরপর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তাণ্ডব চালানো হয়, সেখানে থাকা মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। একইভাবে হাইওয়ে থানার অফিস ও পৌরসভা কার্যালয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় মাইটিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেন আহত হন।
প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা জানান, বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। নির্বাচন কমিশন দ্রুত প্রতিবেদন দিতে বলেছে এবং আশা করা হচ্ছে এক-দুই দিনের মধ্যে সমাধান আসবে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর পর থেকেই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে আসছেন। গত পাঁচ দিনে তিন দফায় ভাঙ্গার দুটি মহাসড়ক, দুটি রেলপথ ও ঢাকা-মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়, এতে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েন।
শনিবার তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সর্বদলীয় ঐক্য পরিষদ। তবে রবিবার রাতে সংগঠনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে আটক করে ডিবি পুলিশ। একই রাতে আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে ৯০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au