সর্বশেষ

ব্রিটিশ ডিফেন্স কলেজে ইসরায়েলিদের ভর্তি নিষিদ্ধ

  • 12:31 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৩৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- গাজা যুদ্ধের প্রেক্ষাপটে লন্ডনের মর্যাদাপূর্ণ সরকারি প্রতিরক্ষা শিক্ষা প্রতিষ্ঠান রয়াল কলেজ অব ডিফেন্স স্টাডিজ আগামী বছর থেকে ইসরায়েলি নাগরিকদের ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস ও দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ কলেজটি দেশের ডিফেন্স একাডেমির অংশ। প্রতিষ্ঠানটি সশস্ত্র বাহিনী ও সিভিল সার্ভিসের মধ্যকার উচ্চপর্যায়ের কর্মকর্তা ও কৌশলগত চিন্তাবিদদের প্রশিক্ষণ দেয়। আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এখানে নির্দিষ্ট কোর্সে অংশগ্রহণের সুযোগ পান।

গত জুনে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা পার্লামেন্টে জানিয়েছিলেন, কলেজটি ইসরায়েলের সেনাবাহিনীর ‘পাঁচজনেরও কম’ সদস্যকে যুদ্ধবহির্ভূত একাডেমিক কোর্সে প্রশিক্ষণ দিচ্ছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আর কোনো ইসরায়েলি শিক্ষার্থীকে ভর্তি করা হবে না।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা আমির বারাম এ সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ ও ‘যুদ্ধরত মিত্রের প্রতি অবিশ্বাস’ বলে সমালোচনা করেছেন। তিনি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে উল্লেখ করেন, “সত্যি বলতে, ইসরায়েলের বহিষ্কার ব্রিটিশ নিরাপত্তার স্ব-বিনাশের কাজ ছাড়া কিছু নয়।” বারাম নিজেও একসময় এই কলেজে পড়াশোনা করেছিলেন।

এর আগে ব্রিটেন গাজায় ব্যবহৃত অস্ত্র নিয়ে উদ্বেগ জানিয়ে ইসরায়েলে অস্ত্র রপ্তানির কিছু লাইসেন্স স্থগিত করেছে। যদিও ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশের মতো কিছু পণ্য এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত একটি বৃহৎ অস্ত্র মেলায় ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়। কারণ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সরকারকে হামাসবিরোধী যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া থেকে দূরে রাখতে চাইছেন।

তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ৫১টি ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, যার মধ্যে প্রধান অস্ত্র প্রস্তুতকারক এলবিট-ও ছিল, প্রদর্শনীতে অংশ নেয়। এ সময় প্রদর্শনীর বাইরে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করে।

লন্ডন সরকারের ভাষ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের প্রায় দুই বছর ধরে চলমান সামরিক অভিযানের সাম্প্রতিক তীব্রতা “ভুল ও অগ্রহণযোগ্য।”

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,২ জুলাই- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দীর্ঘ সময় পর এই অলৌকিক উদ্ধার…

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর…

কাগজের বদলে ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, শুরু হলো নতুন যুগ

মেলবোর্ন,২ জুলাই- দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করতে এলসি (লেটার অব ক্রেডিট) এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ডিজিটালভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…

মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

মেলবোর্ন,২ জুলাই-  বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

মেলবোর্ন,২ জুলাই- ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au