সর্বশেষ

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে শ্রীলঙ্কার কষ্টার্জিত জয়

  • 7:06 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
৪ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-শুরুটা দারুণ হয়েছিল হংকংয়ের। তবে শেষটা ভালো হয়নি তাদের। অন্যথা ১৪৯ রান নয়, শ্রীলঙ্কার বিপক্ষে আরো বড় সংগ্রহ পেত হংকং। এতে বড় অবদান রেখেছেন হাফ সেঞ্চুরিয়ান নিজাকাত খান।

টস হেরে দুবাইয়ে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান পায় হংকং। তবে ১৬ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়ে হংকংকে বড় রানের স্বপ্ন দেখান অংশুমান রাঠ ও নিজাকাত খান।

দুজনের দারুণ ব্যাটিংয়ে একটা সময় ১৩ ওভার শেষে ২ উইকেটে ৯৬ রান তোলে হংকং। কিন্তু শেষ ৪২ বলে ৫৩ রান নেওয়ায় ফিনিশিংটা ভালো হয়নি তাদের। ব্যক্তিগত ৪৮ রানে অংশুমান আউট হওয়ার পর তো রানের চাকা স্তিমিত হয়ে পড়ে।

তবে লড়াইটা চালিয়ে যান নিজাকাত। ৫২ রানের ইনিংস খেলে ৪ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। ১৩৬.৮৪ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ ‍উইকেট নেন দুষ্মন্ত চামিরা।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au