সর্বশেষ

এশিয়া কাপে সুপার ফোরে খেলবে বাংলাদেশ বিশ্বাস স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের

  • 7:12 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-শুরুতে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ দল। তবে গেল শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের কবলে পড়ে লিটন দাসের দল। সেই ম্যাচ হারের ফলে টাইগারদের সুপার ফোরে খেলা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে।

অবশ্য টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদ আত্মবিশ্বাসী সুপার ফোরে খেলা নিয়ে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই, আপনাকে সেই বিশ্বাস রাখতে হবে। কোচ ও ম্যানেজমেন্ট বারবার তাদের এটাই বলছে। আমারও এই বিশ্বাস আছে আমরা সুপার ফোরে যাব। ইনশাআল্লাহ।’

‘কাজটা কঠিন। যখন যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হয়। তবে সামনে যে ম্যাচ আছে সেখানে মনোযোগ দিতে হবে। এবং সেই ম্যাচ জিততে হবে। মানসিকভাবে দৃঢ় হলে এবং বিশ্বাস থাকলে, ইনশাআল্লাহ এটা হবে, আমি বিশ্বাস করি।’

আফগানদের স্পিনেই বড় চ্যালেঞ্জ দেখছেন মুশতাক, ‘বড় চ্যালেঞ্জ ওদের স্পিন ডিপার্টমেন্ট। বিশেষ করে মাঝখানের ওভারগুলোতে। যদি এটা সামলাতে পারি, ভালো একটা রান জড়ো করতে পারি, ওদের চ্যালেঞ্জে ফেলতে পারব। আমাদের বোলিংও কিন্তু খুব ভালো। মিডল ওভার নিয়েই আমার চিন্তা।’

ব্যাটারদের ওপর আবারও বিশ্বাস রাখার কথা বলেন মুশতাক, ‘জানেন তো, আপনারাও দেখেন, আমি বারবার বলি বিশ্বাস। ইমরান খান, জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরামদের সাথে খেলেছি, তারা লিজেন্ড। তারা আমাকে শিখিয়েছেন তোমার বিশ্বাস না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে তুমি ভালো করবে না। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। মাইন্ডসেট বদলাতে হবে। তামিম, ইমন, জাকের, শামীমরা চেষ্টা করছে। আমরা কোথায় ছিলাম, সেখান থেকে তো ১৩৯ রান করেছি। ভালো পেসার-স্পিনারও আছে এখন। আমাদের বিশ্বাস রাখতে হবে।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au