সর্বশেষ

আগস্ট মাসের সেরা খেলোয়াড় মোহাম্মদ সিরাজ

  • 8:30 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-লড়াইটা ছিল তিন পেসারের। সেই লড়াইয়ে অন্যদের পেছনে ফেলে জয়ী হয়েছেন মোহাম্মদ সিরাজ।

এক টেস্টের পারফরম্যান্সে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিরাজ। ভারতীয় পেসারের কাছে হার মেনেছে ম্যাট হেনরি ও জেইডন সিলসের পারফরম্যান্স।

পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ওভাল টেস্টে নেমেছিল ভারত। জেমস অ্যান্ডারসন-শচীন টেন্ডুলকার ট্রফি ড্রয়ে শেষ করতে হলে পঞ্চম ও শেষ টেস্ট জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেই ভারতের বোলিং আক্রমণের নেতা জাসপ্রীত বুমরাহ। তাকে বিশ্রাম দেওয়ায় দায়িত্ব বেড়ে যায় সিরাজের।

সেই দায়িত্ব দারুণভাবেই পালন করেছেন সিরাজ। হারের দ্বারপ্রান্ত থেকে অবিশ্বাস্য এক স্পেলে ভারতকে ম্যাচ জিতিয়েছেন তিনি। শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য ৩৫ রান প্রয়োজন ছিল। আর ভারতের দরকার ৪ ‍উইকেট।

শেষ চার উইকেটের ৩টি নিয়ে ভারতকে ৬ রানের অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে সিরিজ ড্রয়ের ম্যাচে ম্যাচসেরার স্বীকৃতি পান সিরাজ। এবার দুর্দান্ত সেই পারফরম্যান্সের জন্যই মাসসেরার পুরস্কার জিতেছেন। ভারতীয় পেসার পুরস্কার জেতার অনুভূতি জানান এভাবে, ‘আইসিসির মাসসেরার পুরস্কার পাওয়া বিশেষ সম্মানের। এই পুরস্কার যেমন আমার তেমনি আমার সতীর্থ ও স্টাফদেরও।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au