সর্বশেষ

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আসর শুরু করেছে আর্সেনাল

  • 9:28 am - September 17, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ সেপ্টেম্বর-৭১তম মিনিটে বদলি নেমে কয়েক সেকেন্ডের মধ্যেই আর্সেনালকে কাঙ্ক্ষিত গোল এনে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ম্যাচের শেষদিকে আবার অ্যাসিস্ট করে গোল করালেন আরেক বদলি লিয়ান্দ্রো ট্রোসার্ডকে দিয়ে। তাতে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করলো আর্সেনাল।

অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারাল তারা।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ চলছিল সমানে সমান। খুব একটা সুযোগ তৈরি করতে পারছিলেন না গানারদের নতুন দুই সাইনিং ভিক্টর ইয়োকেরেশ ও এবেরেচি এজে। যদিও গোল করার জন্য দুটি ভালো সুযোগ এসেছিল ইয়োকেরেশের সামনে। তবে ২৬ ও ৪৮তম মিনিটে বক্সের ভেতর থেকে নেয়া সুইডিশ স্ট্রাইকারের দুটিই হেড-ই লক্ষ্যে থাকেনি।

এদিন বিরতির আগে হেডের চেষ্টায় সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান ইয়োকেরেশ। তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি মাথায় ব্যান্ডেজ বেঁধে। ৬৫তম মিনিটে তাকে তুলে বদলি নামানো হয় ট্রোসার্ডকে। ৭১তম মিনিটে এবেরেচি এজের বদলি নামেন মার্তিনেল্লি।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নামতেই বদলে যায় ম্যাচের মোড়। মাঝমাঠে লাফিয়ে ফ্লিক করে তাকে চমৎকার এক পাস দেন ট্রোসার্ড। বল নিয়ন্ত্রণে নিয়ে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেল্লি।

এরপর নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আবার দুই বদলি খেলোয়াড়ের রসায়ন। বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাট করেন মার্তিনেল্লি। দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে বল জালে পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড। ২-০ গেলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ডাচ ক্লাব পিএসভিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেইন্ট-গিলোইজ।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au