সর্বশেষ

শ্রীলঙ্কা নিজেদের জন্য খেলবে বাংলাদেশের জন্য নয়: রাসেল আনান্ড

  • 9:37 am - September 17, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ সেপ্টেম্বর-এশিয়া কাপের গ্রুপ পর্বে তিন ম্যাচই খেলে ফেলেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে এখন তিন দলেরই পয়েন্ট সমান ২। তবে ব্যবধান আছে রান রেটে। ৪ পয়েন্ট ও ‍+১.৫৪৬ নেট রান রেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কা। দুইয়ে আছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট তাদের। যেখানে বাংলাদেশের নেট রান রেট –০.২৭০। যেখানে তিন থাকা আফগানরা এগিয়ে আছে নেট রান রেটে।

২ পয়েন্ট হলেও তাদের রান রেট +২.১৫০। এমন অবস্থায় শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যদি আফগানরা জিতে যায় তখন তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। তবে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আরনল্ড মনে করেন লঙ্কানরা বাংলাদেশের কথা ভাববে না।

১৮ সেপ্টেম্বর শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে নিজেরা ভালো খেলে পরের রাউন্ডে যেতে চাইবে শ্রীলঙ্কা বলে মনে করেন তিনি। আর নিজেদের ভাগ্যও নিজেই নিয়ন্ত্রণ করবে শ্রীলঙ্কা। তবে তিনি আশবাদী শ্রীলঙ্কা ভালো খেললে উপকৃত হবে বাংলাদেশও। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোখ থাকবে এই ধারাভাষ্যকারের।

দুবাইতে গণমাধ্যেমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘দেখুন, শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে ভাববে না। তারা ভাববে তাদের কীভাবে খেলা উচিত, কীভাবে তাদের উন্নতি করা দরকার এবং সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করবে। আশা করি, তারা পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট ভালো খেলবে এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করবে। আর আশা করি, বাংলাদেশ এর থেকে উপকৃত হবে।’

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আরনল্ড। ফলে খুব কাছ থেকেই বাংলাদেশের নাটকীয় জয় দেখেছেন।

তার মতে এই জয়টাই দরকার ছিল বাংলাদেশ দলের। টাইগাররা জয়ের জন্যই খেলেছে বলে মনে করেন তিনি। ম্যাচের উত্থান-পতন ও নাটকীয়তা তাকে মুগ্ধ করেছে বলেও জানালেন আরনল্ড।

তিনি বলেন, ‘বেশ ভালো খেলা হয়েছে। বাংলাদেশের জেতাটা দরকার ছিল। তারা কিছু সাহসী পরিবর্তন এনেছে এবং জেতার জন্যই খেলেছে।

তাদের প্রথম দুটি ম্যাচের চেয়ে অনেক ভালো খেলেছে। তাই আমি তাদের পারফর্মেন্স দেখে সত্যিই খুশি। ম্যাচে উত্থান-পতন ছিল। তাদের টিকে থাকতে হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। এখন তারা নিজেদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। যদিও তাদের বসে অপেক্ষা করতে হবে, কিন্তু তারা এখনো টিকে আছে।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au