সর্বশেষ

ব্যর্থতার দায় খুঁজতে কোচদের ডাকলেন বাফুফে বস

  • 9:45 am - September 17, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ সেপ্টেম্বর -বাংলাদেশ সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২৩ ও সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সাফের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর এএফসি’র টুর্নামেন্টের মূলপর্বে খেলার লক্ষ্য ছিল বাংলাদেশের। দুই টুর্নামেন্টের কোনোটাইতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তাই বাফুফে ভবনে সভাপতি তাবিথ আউয়াল দুই দলের কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টকে তলব করেছিলেন।

এএফসি অ-২৩ টুর্নামেন্টের জন্য কখনও বিদেশে দল পাঠায়নি বাফুফে। এবারই প্রথম অ-২৩ দল প্রীতি ম্যাচও খেলেছে। এরপরও বাংলাদেশ ভিয়েতনামে তিন ম্যাচের মধ্যে প্রথম দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই স্বাভাবিকভাবেই বাফুফে সভাপতির জেরার মুখে পড়তে হয়েছে কোচ হাসান আল মামুনকে। ব্যর্থতার কারণ হিসেবে তিনি খেলোয়াড়রা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি, এটাই সামনে এনেছেন বলে জানা গেছে।

কোচ হাসান আল মামুন অ-২৩ টুর্নামেন্টকে ডেভলপমেন্ট হিসেবে দেখেছেন। সভাপতির সামনে এমন মন্তব্য করার পর কড়া সমালোচনার মধ্যে পড়েন তিনি। সভাপতি তাকে স্পষ্টভাবে বলে দেন, সিনিয়র দলের একাধিক খেলোয়াড়, এক মাসের প্রস্তুতির পর ডেভলপমেন্ট নয় ফলাফলের প্রত্যাশা ছিল। অ-২৩ দল শেখার জায়গা নয়।

টিম পারফরম্যান্স ছাড়াও মাঠে খেলোয়াড়দের একাধিক কার্ড পাওয়া, মাঠের বাইরে খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়গুলোও উঠে এসেছে আজকের বৈঠকে। জনি দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এরপরও তাকে ভিয়েতনাম না রেখে দেশে পাঠানো হয়নি কেন এমন আলোচনা হয়েছে। একেবারে শেষ মুহূর্তে গোল হজমের সংস্কৃতি নিয়ে কোচকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

সভাপতির সঙ্গে বৈঠক শেষে অ-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘অ-২৩ দলের জন্য আলাদা কোচিং স্টাফ প্রয়োজন। আগামী বছর সেপ্টেম্বর এশিয়ান গেমসের জন্য এখন থেকেই অ-২৩ দল নিয়ে পরিকল্পনা করা হবে। কোথায়-কখন অ-২৩ দলের প্রীতি ম্যাচ খেলানো যায় সেটাও খুঁজতে বলেছেন সভাপতি।’

অ-২৩ দলের আনুষ্ঠানিক হেড কোচ ছিলেন সাইফুল বারী টিটু। ক্যাবরেরার নির্দেশে মূলত মামুনই দল চালিয়েছেন। ভিয়েতনামে গিয়ে অসুস্থ ছিলেন টিটু। এখন চট্টগ্রামে কোচিং কোর্সে থাকায় তাকে আর জেরার মুখোমুখি হতে হয়নি।

অ-২৩ পুরুষ দলের আগে অ-১৭ নারী দলের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সভাপতির কক্ষে ছিলেন প্রায় আধঘণ্টা। সাফ অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবারের মতো এএফসির মূল পর্বেও খেলবে তারা। সাফ অ-১৭ দল ভুটানে গিয়ে প্রথমবারের মতো তাদের সঙ্গে ড্র করে। ভারতের বিপক্ষে একবার জিতলেও আরেকবার হেরেছে।

সাফ অ-১৭ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা মাহবুবুর রহমান লিটু বলেন, ‘সভাপতি বলেছেন, তিনি চান আমরা যেন প্রতি ম্যাচেই জিতি। সামনে অ-১৭ এএফসি টুর্নামেন্ট রয়েছে, সেখানে ফোকাস রাখতে বলেছেন।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au