সর্বশেষ

এবার ৮০০ কোটি টাকার স্পন্সর পেয়েছে বিসিসিআই

  • 10:02 am - September 17, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ সেপ্টেম্বর-ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে আবার ফিরছে স্পনসরের নাম। অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে প্রায় ৮০০ কোটি টাকার চুক্তিতে নতুন ভরসা পেল ভারতীয় বিসিসিআই। এশিয়া কাপে খালি বুকে নামতে হলেও, সামনের সিরিজগুলোতে জ্বলজ্বল করবে অ্যাপোলো টায়ার্সের লোগো।তিন বছরের এই বিশাল চুক্তির মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫৭৯ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৭৬৯ কোটি টাকা)।

গুরগাঁও-ভিত্তিক এই বহুজাতিক টায়ার কোম্পানি শেষ মুহূর্তে কানভা (৫৪৪ কোটি রুপি) এবং জে কে সিমেন্টকে (৪৭৭ কোটি রুপি) টপকে চুক্তি পাকা করে।
চুক্তি অনুযায়ী, এ সময়ে ভারত মোট ১২১টি দ্বিপাক্ষিক ম্যাচ ও ২১টি আইসিসি ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচে গড়ে প্রায় ৪.৭৭ কোটি রুপি (৬.৩ কোটি টাকা) খরচ বহন করবে অ্যাপোলো টায়ার্স। যদিও দ্বিপাক্ষিক ও আইসিসি ম্যাচের জন্য ভিন্ন হার নির্ধারণ করা হয়েছে।

এর আগে ড্রিম–১১ ছিল ভারতের জার্সি স্পনসর। কিন্তু দেশটির অনলাইন গেমিং কোম্পানিগুলোর ওপর সরকারের নিষেধাজ্ঞা আসায় চুক্তি বাতিল হয়। ফলে এশিয়া কাপ ২০২৫–এ ভারতীয় দলকে খেলতে হচ্ছে স্পনসর ছাড়া জার্সি পরে।

তবে ৩০ সেপ্টেম্বর থেকে কানপুরে ভারত ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’–এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো মাঠে দেখা যাবে অ্যাপোলো টায়ার্সের লোগো। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মূল ভারতীয় দলের জার্সিতেও আসবে এই নতুন স্পনসরের নাম।

উল্লেখযোগ্য বিষয় হলো, ড্রিম–১১–এর আগের চুক্তি ছিল প্রায় ৩৫৮ কোটি রুপি (৪৭৬ কোটি টাকা)। নতুন চুক্তিতে বিসিসিআই পেয়ে গেল অতিরিক্ত প্রায় ২০০ কোটি রুপি (২৬৬ কোটি টাকা)।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au