সর্বশেষ

সাকিবের অলরাউন্ডার পারফরমেন্সের পরেও সিপিএল থেকে এন্টিগার বিদায়

  • 6:06 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ সেপ্টেম্বর-ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) এলিমিনেটর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। আগে ব্যাট করা অ্যান্টিগার হয়ে ৯ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত তার ইনিংসটি কাজে আসেনি। নিকোলাস পুরানের ব্যাটিং ঝড়ে অ্যান্টিগাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ত্রিনবাগো।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে অ্যান্টিগা। দলটির পক্ষে সাকিবের ক্যামিও ছাড়াও ফিফটি করেছেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস। লক্ষ্য তাড়ায় নাইট রাইডার্সরা দ্রুত উইকেট হারালেও, নিকোলাস পুরান ও অ্যালেক্স হেলস ১৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে বড় জয় নিশ্চিত করেছেন। ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে পাওয়া জয় ফাইনালে খেলার দৌড়ে টিকিয়ে রেখেছে ত্রিনবাগোকে।

এর আগে বড় লক্ষ্য দিতে নেমে যথারীতি দ্রুতই ওপেনার রাকিম কর্নওয়ালের (৬) উইকেট হারায় অ্যান্টিগা। দলের বড় ভিত গড়ে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৮ রান এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস। যদিও তাদের জুটি আরও দ্রুত রান তুলতে পারলে বড় পুঁজি পেত অ্যান্টিগা। ধীরগতির ব্যাটিংয়ে সেটি কঠিন করে তোলেন জাঙ্গু। আউট হওয়ার আগে তিনি ৪৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৫ রান করেন। মার্কিন ব্যাটার গুস ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস।

জাঙ্গু-গুসের বিদায়ের পরই আসা-যাওয়ার মিছিল শুরু করে অ্যান্টিগার ব্যাটাররা। ৩২ রানের ব্যবধানে তারা ৬ উইকেট হারায়। মাঝে একপ্রান্ত আগলে রেখে ৯ বলে ৪টি চার ও এক ছক্কায় ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাকিব। সেটাই মূলত অ্যান্টিগার পুঁজি ১৬৬–তে নিয়ে যায়। বিপরীতে ত্রিনবাগোর পক্ষে সৌরভ নেত্রভালকার সর্বোচ্চ ৩ ও উসমান তারিক ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২৫ রানে আউট হয়েছেন ত্রিনবাগোর কিউই ওপেনার কলিন মানরো (১৪)। এরপর আর দলটিকে পেছন ফিরে তাকাতে হয়নি। ১৪৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছেন পুরান-হেলস।

অধিনায়ক পুরান ৫৩ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৯০ এবং হেলস ৪০ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৪ রানে অপরাজিত ছিলেন। ফলে ১৭.৩ ওভারেই ১ উইকেটে ১৬৮ রান তুলে জয় নিশ্চিত হয় ত্রিনবাগোর।

অ্যান্টিগার পক্ষে ৩ ওভার করে ২৪ রানে উইকেটশূন্য ছিলেন সাকিব। একমাত্র উইকেট পেয়েছেন কর্নওয়াল, তবে ৪ ওভারে খরচ করেন ৫০ রান।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au