সর্বশেষ

মেসির গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি

  • 6:11 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ সেপ্টেম্বর-লিওনেল মেসির গোলের নৈপুণ্যে ইন্টার মায়ামি প্রতিশোধের স্বাদ পেল। লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হারের পর এবার মেজর লিগ সকারে (এমএলএস) তাদের ৩-১ গোলে হারাল মায়ামি।

মাসের শুরুতে হওয়া ফাইনালে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল সাউন্ডার্স। সে ম্যাচ শেষে ঘটে ঝগড়া, যেখানে লুইস সুয়ারেজসহ তিন খেলোয়াড়কে ৬ ম্যাচ ও ৩ ম্যাচ করে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়। এমএলএসও সুয়ারেজকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে। তাই এ ম্যাচে তাকে পায়নি মায়ামি। তবু শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ম্যাচের ১২ মিনিটেই মেসির পাস থেকে ফাঁকায় থাকা জর্দি আলবা গোল করেন।

কিছুক্ষণ পর মেসির বাঁ-পায়ের শট পোস্টে লেগে ফেরে। তবে বিরতির চার মিনিট আগে আলবার ক্রস হালকা স্পর্শে জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দ্বিতীয়ার্ধে কর্নার থেকে হেডে গোল করেন ইয়ান ফ্রে, স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এরপর ৬৯ মিনিটে সাউন্ডার্সের হয়ে ওবেদ ভার্গাস একটি গোল শোধ দেন। কিছুক্ষণ পর আবারও গোলের সুযোগ পান মেসি, তবে গোলরক্ষক স্টেফান ফ্রেই দারুণ সেভ করে তাকে গোলবঞ্চিত করেন।

এই জয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। তবে হাতে রয়েছে তিন ম্যাচ বেশি।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au