লিড নিউজ

ওয়েস্টিনে মার্কিন বিশেষ বাহিনীর কর্মকর্তার রহস্যজনক মৃত্যু: অসঙ্গতি, নীরবতা ও কূটনৈতিক প্রশ্ন

  • 8:43 am - September 18, 2025
  • পঠিত হয়েছে:৩১ বার
মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- গত ৩১ আগস্ট ঢাকার গুলশানের দ্য ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তিনি মার্কিন বিশেষ বাহিনীর সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। তবে, এব্যাপারে বাংলাদেশি ও আমেরিকান কোনা দফতর এখনো ফেল প্রমাণসহ স্পষ্ট বিবৃতি দেয়নি।

চেক-ইন তারিখ, দূতাবাসীয় হস্তক্ষেপ, ময়নাতদন্ত নিয়ে অনিশ্চয়তা ও ঘটনাস্থল থেকে দ্রুত মালামাল অপসারণ—এসব বিষয়ই ঘটনায় জটিলতা বাড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক, নিরাপত্তা ও রাজনীতিক মহল উদ্বিগ্ন; উভয় দেশের কূটনীতিক ও নিরাপত্তা সংস্থার কাছে তা এখনও সক্রিয় অনুসন্ধানের বিষয়।

কে এই  টেরেন্স আরভেল জ্যাকসন?

টেরেন্স আরভেল জ্যাকসন (৫০), প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড (এয়ারবর্ন)-এর কমান্ড ইন্সপেক্টর জেনারেল ছিলেন।

জ্যাকসন সাধারণ কোনো ভ্রমণকারী ছিলেন না। তিনি মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন্স কমান্ড (USSOCOM)-এর অধীনে ডিভিশন-স্তরের ইউনিট, ১ম স্পেশাল ফোর্সেস কমান্ড (এয়ারবর্ন)-এর কমান্ড ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুই দশকেরও বেশি সময়ের সেনা ক্যারিয়ারে তিনি এশিয়ার বিভিন্ন স্থানে একাধিক যুদ্ধ মিশনে অংশ নিয়েছেন। তিনি ছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা, অভিজ্ঞ স্পেশাল ফোর্সেস অফিসার (MOS 18A)। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, অবসরের জন্য তার মাত্র দুই বছর বাকি ছিল।

টেরেন্স আরভেল জ্যাকসন (৫০), প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড (এয়ারবর্ন)-এর কমান্ড ইন্সপেক্টর জেনারেল ছিলেন। ছবিঃ সংগৃহীত

চেক-ইনে অসঙ্গতি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথমে জানিয়েছিল, জ্যাকসন ২৯ আগস্ট বিকাল ৩টায় ওয়েস্টিনে ওঠেন। তবে হোটেল সূত্রের দাবি ভিন্ন। তাদের রেজিস্ট্রেশন রেকর্ডে দেখা গেছে, তিনি ২৭ আগস্টই চেক-ইন করেছিলেন। পরদিন সকালের নাশতা ও রাতের খাবার খেয়েছিলেন হোটেলের রেস্টুরেন্টে। ২৯ আগস্ট একবার বাইরে গেলেও ৩০ ও ৩১ আগস্ট আর রুম থেকে বের হননি। ৩১ আগস্ট দুপুরে হাউজকিপিং কর্মীরা রুম ৮০৮-এ তার মরদেহ উদ্ধার করেন।

দূতাবাসের তাৎক্ষণিক হস্তক্ষেপ

মরদেহ উদ্ধারের পরপরই তিনজন মার্কিন দূতাবাস কর্মকর্তা দ্রুত হোটেলে পৌঁছান। তারা রুম কর্ডন করে দেন, জ্যাকসনের ব্যক্তিগত লাগেজ নিয়ে যান এবং হোটেল কর্মীদের গণমাধ্যমে কোনো তথ্য না দিতে নির্দেশ দেন বলে হোটেল সূত্র জানিয়েছে।

ব্যবসায়ী থেকে সরকারি কাজে

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, জ্যাকসন ব্যবসার কাজে বাংলাদেশে এসেছিলেন। তবে পরে স্বীকার করা হয়, তিনি আসলে “নিজ সরকারের কাজে” এ বছরের এপ্রিলে বাংলাদেশে আসেন এবং এরপর থেকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, তিনি মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তবে এই বিষয়ে সরকারি কোনো সংস্থা প্রকাশ্যে কিছু বলেনি।

ময়নাতদন্ত নিয়ে অনিশ্চয়তা

প্রথমে তার মৃত্যুকে ‘স্বাভাবিক’ বলা হলেও ময়নাতদন্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি বাংলাদশ পুলিশ। চিকিৎসকরা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। ফলে মৃত্যুর কারণ নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ওটিএন বাংলা জানতে পেরেছে, মার্কিন ওই নাগরিকের ময়না তদন্ত ছাড়াই মার্কিন দূতাবাসের কাশে লাশ হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।

ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেল। ছবিঃ সংগৃহীত

সরকারের অবস্থান

সরকারি সূত্র জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে। কূটনৈতিক সম্পর্ক ও জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে তদন্ত চালানো হচ্ছে।  এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ঢাকায় কূটনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে। প্রশ্ন উঠছে-টেরেন্স জ্যাকসনের প্রকৃত পরিচয় কী ছিল, বাংলাদেশে তার দায়িত্ব কী, আর কেনই বা মৃত্যুর পর এত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে?

ঘটনাপ্রবাহ

এপ্রিল: সংবাদ সূত্র বলছে জ্যাকসন বাংলাদেশে এসে বিভিন্ন স্থানে ছিলেন; সূত্রগুলোর দাবি তিনি “নিজ সরকারের কাজে” বাংলাদেশে অবস্থান করছিলেন।

২৭ আগস্ট: হোটেল সূত্রের দাবি অনুযায়ি জ্যাকসন এই দিনই দ্য ওয়েস্টিনে চেক-ইন করেন। তিনি ২৮ আগস্ট হোটেল রেস্তোরাঁয় সকালের নাস্তা ও রাতের খাবার খান।

২৯ আগস্ট: পুলিশের দাবি তিনি ওই দিন একবার হোটেলের বাইরে গিয়েছিলেন।

৩০–৩১ আগস্ট: হোটেল সূত্র বলছে তিনি রুম থেকে আর বাইরে যাননি।

৩১ আগস্ট (বিকাল/দুপুর): হাউজকিপিং স্টাফ রুম ৮০৮-এ মরদেহ পান। উদ্ধার পরপরই তিনজন মার্কিন দূতাবাসের কর্মকর্তা হোটেলে এসে রুম কর্ডন করে এবং ব্যক্তিগত মালামাল অপসারণ করেন। পাশাপাশি দেন।হোটেলসূত্র মতে দূতাবাসের কর্মকর্তারা হোটেলকর্মীদের মিডিয়ায় কিছু না বলার নির্দেশ দেন।

পরবির্তী ঘটনা: বাংলাদেশের আইনশৃঙ্খলা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তদন্তপ্রক্রিয়ার বিবরণ প্রকাশ্যে অসম্পূর্ণ।

 

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au