সর্বশেষ

৪ আগস্ট মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়: নাহিদ ইসলাম

  • 8:54 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব তাঁরা দিয়েছিলেন গত বছরের ৪ আগস্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের জবানবন্দিতে তিনি এ তথ্য দেন।

গত বছরের জুলাইয়ের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে করা মামলায় নাহিদ ইসলাম ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন।

নাহিদ ইসলাম বলেন, ৪ আগস্ট শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে তাঁরা জানতে পারেন, সরকারের পক্ষ থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ব্যর্থ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া, আন্দোলনকারীদের হত্যা ও গুম করার আশঙ্কা ছিল। তাই নির্ধারিত কর্মসূচি ৬ আগস্টের বদলে ৫ আগস্টে এগিয়ে আনা হয়।

সেদিন সারাদেশ থেকে মানুষ ঢাকায় প্রবেশ করতে থাকলে শাহবাগ জনসমুদ্রে পরিণত হয়। আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনের দিকে অগ্রসর হন। পথে তাঁরা সংবাদ পান, গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেছেন। পরবর্তীতে ছাত্র-জনতা গণভবনে প্রবেশ করে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তাঁরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের ঘোষণা দেন এবং সব রাজনৈতিক বন্দিকে মুক্তির দাবি জানান। একই সঙ্গে স্পষ্ট করে দেন, কোনো ধরনের সেনাশাসন বা সেনাসমর্থিত সরকার তাঁরা মেনে নেবেন না।

জবানবন্দিতে নাহিদ ইসলাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের ৫ আগস্টের হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ী করেন।

উল্লেখ্য, মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে ইতিমধ্যেই রাজসাক্ষী হয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়।

 

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au