সর্বশেষ

ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রী ব্রিজিতকে ঘিরে লিঙ্গ বিতর্ক, যুক্তরাষ্ট্রে আইনি লড়াই

  • 11:57 pm - September 19, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
এমানুয়েল মাখোঁ ও ব্রিজিত মাখোঁ । ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁ যুক্তরাষ্ট্রের আদালতে মানহানির মামলায় লড়ছেন। অভিযোগ—মার্কিন ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স দাবি করেছেন, ব্রিজিত মাখোঁ জন্মগতভাবে পুরুষ ছিলেন।

মাখোঁ দম্পতির আইনজীবী টম ক্লেয়ার জানিয়েছেন, আদালতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা হবে। তিনি বলেন, এই অভিযোগ ব্রিজিত মাখোঁকে ‘অত্যন্ত কষ্টদায়ক’ভাবে আঘাত করেছে এবং ফরাসি প্রেসিডেন্টের জন্যও এটি ‘বিরক্তিকর পরিস্থিতি’ তৈরি করেছে।

ওয়েন্সের লাখো অনুসারী রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি বারবার প্রকাশ্যে দাবি করেছেন, ব্রিজিত মাখোঁ একজন পুরুষ। ২০২৪ সালের মার্চে তিনি ঘোষণা দেন, এ দাবির পক্ষে নিজের “পুরো পেশাগত সুনাম” বাজি রাখতে প্রস্তুত। তবে মাখোঁ দম্পতি অভিযোগ করেছেন, ওয়েন্স নির্ভরযোগ্য প্রমাণকে উপেক্ষা করে ষড়যন্ত্রতত্ত্ব ছড়াচ্ছেন।

২০২১ সালে ফরাসি ব্লগার আমান্দিন রয় ও নাতাশা রে একটি ইউটিউব ভিডিওতে প্রথম এই দাবি ছড়ান।২০২৪ সালে মাখোঁ দম্পতি ফ্রান্সে ওই দুই ব্লগারের বিরুদ্ধে মানহানির মামলায় জিতেছিলেন।২০২৫ সালে আপিল আদালত মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে রায় উল্টে দেয়।এ বছর জুলাইয়ে মাখোঁ দম্পতি যুক্তরাষ্ট্রে ওয়েন্সের বিরুদ্ধে নতুন মামলা করেন।

ফরাসি সাময়িকী প্যারিস ম্যাচ-এ মাখোঁ বলেন,

“এটা আমার সম্মান রক্ষার বিষয়। যে ব্যক্তি এ অভিযোগ করেছেন, তিনি ভালোভাবেই জানতেন যে তাঁর তথ্য মিথ্যা। তবু ক্ষতি করার উদ্দেশ্যে চরমপন্থী নেতাদের সঙ্গে মিলে কাজ করেছেন।”

ওয়েন্সের আইনজীবীরা মামলাটি খারিজ করার আবেদন করেছেন। তাঁদের দাবি, ডেলাওয়ার অঙ্গরাজ্যে মামলা চালানো অনুচিত এবং এতে ওয়েন্সের “অর্থনৈতিক ও কার্যক্রম পরিচালনাগত” ক্ষতি হবে।ব্রিজিত মাখোঁ নারী কি না—এই বিতর্ক এখন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ। এটি শুধু ব্যক্তিগত মানহানি নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও ভুয়া তথ্য প্রচারের সীমারেখা নিয়েও বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছেন নেতানিয়াহু, বিরোধীদের অভিযোগ

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর বিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর দল লিকুদ পার্টি। আরব নেতৃত্বাধীন…

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন…

চার লাখ টাকার ঋণের বোঝা, দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ড ও আত্মহত্যার কারণ সম্পর্কে তদন্তের তথ্য প্রকাশ করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক…

উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী এ তথ্য নিশ্চিত করেছেন।…

ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ তাহসিফের বাবার, ‘প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা’

বিমানবাহিনীর চাকরিচ্যুত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির বাবা এ কে এম এনায়েতুল করিম দাবি করেছেন, তাঁর ছেলে সাঁতারে দক্ষ ছিলেন। পাইলট হিসেবে প্রশিক্ষণের…

কুয়েটের ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাসহ মোট সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au