খেলা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের, লজ্জায় অর্শদীপরা

  • 9:08 pm - October 30, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
অর্শদীপ সিংহ। ছবি: সংগৃহীত

সিরিজ হাতছাড়া হওয়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে ৭ উইকেটে ২৫৯ রান করে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে মিচেল স্যান্টনারের দল। এর আগে ভারতের বিপক্ষে কোনো দল ২০ ওভারের ক্রিকেটে এত রান করতে পারেনি। মজার বিষয়, ভারতের বিপক্ষে সর্বোচ্চ পাঁচটি দলীয় ইনিংসের সব কটিই এসেছে চলতি বছরে।

ভারতের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে নতুন এই রেকর্ড গড়েছে কিউইরা। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল ইংল্যান্ডের দখলে। গত ১১ জুলাই সাউদাম্পটনে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন দল ৩ উইকেটে ২৫৭ রান করেছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল নিউজিল্যান্ড।

শুধু রেকর্ড হারানো নয়, ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অর্শদীপ সিংহদের বোলিং ব্যর্থতা আলোচনায় এসেছে। বেশ কিছুদিন ধরেই সংক্ষিপ্ত সংস্করণে ভারতের বোলিং আক্রমণের ধারাবাহিকতা নিয়ে সমালোচনা চলছে।

ভারতের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গত ৯ অক্টোবর রাঁচীতে ৪ উইকেটে ২৫২ রান করেছিল ক্যারিবীয়রা। এর মাত্র পাঁচ দিন পর, ১৪ অক্টোবর হায়দরাবাদে ৩ উইকেটে ২৪৭ রান করে তারা। এই ইনিংসটি রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

তালিকার পঞ্চম স্থানেও রয়েছে ইংল্যান্ড। গত ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে ২৪৬ রান করেছিল ব্রুকের দল।

নিউজিল্যান্ডের নিজেদের আগের রেকর্ডও ভেঙেছে এবারের ইনিংস। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কিউইদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২২৫ রান। গত ৩১ জানুয়ারি তিরুবনন্তপুরমে সেই রান করেছিল তারা। একই বছরের ২২ অক্টোবর ক্রাইস্টচার্চেও ৪ উইকেটে ২২৫ রান তুলেছিল স্যান্টনারের দল।

এবার সেই ২২৫ রানের সীমা ছাড়িয়ে এক লাফে ২৫৯-এ পৌঁছে গেল নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই এখন সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

সূত্র:আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

রাজশাহীতে ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পবায় নিজ বাড়িতে ঢুকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া…

তাহসিফের শেষ মুহূর্ত নিয়ে মুখ খুললেন দীপ, বললেন নদীতে ঝাঁপ দেওয়ার কথা

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্য যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…

সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরি নয়, নতুন বিধি যোগী সরকারের

উত্তর প্রদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে যোগী আদিত্যনাথের সরকার। সহিংস উপায়ে প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে যুক্ত ব্যক্তিদের…

দা ও বিস্ফোরক তৈরির নির্দেশিকা সংগ্রহের অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবকের বিচার

সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে অভিযুক্ত ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।…

বিন্যান্সে সাইবার হামলায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরির দাবি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোসম্পদ চুরি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক…

উখিয়ায় চার দিনেও নেভেনি গ্যাসের আগুন, বাড়ছে ঝুঁকি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন চার দিন ধরে জ্বলছে। আগুনের তীব্রতা না কমায় আশপাশের এলাকায় বিস্ফোরণ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au