বাংলাদেশ

কুয়েটের ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত

  • 10:10 pm - October 30, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাসহ মোট সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন সিএসই বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, আইইএম বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র এবং ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল। এ ছাড়া ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্তের নামও রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম, প্রয়োজনীয় যোগ্যতার ঘাটতি, জাল অভিজ্ঞতার সনদ এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীলের বিরুদ্ধে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন অভিযোগ ওঠে। সাময়িক বরখাস্ত থাকাকালে ক্যাম্পাসে নিয়মিত উপস্থিত না থাকা এবং বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নাম থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

অধ্যাপক ড. সুব্রত তলাপাত্রের বিরুদ্ধে ২০১০ সালে প্রভাষক পদে আবেদনের সময় বয়সসীমা অতিক্রম করার অভিযোগ আনা হয়েছে। সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডলের বিরুদ্ধে প্রকল্পের অভিজ্ঞতা গণনার ক্ষেত্রে বিধি অনুসরণ না করা এবং বিদেশ থেকে ফিরে সাময়িক বরখাস্ত অবস্থায় কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ রয়েছে।

ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রির বিরুদ্ধে বিভাগীয় কর্মকর্তা হিসেবে ভুয়া অভিজ্ঞতার তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্তের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রে বয়স কমানোর অভিযোগ রয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। পরে ১১৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে সাতজনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই শাখার আরও খবর

ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ তাহসিফের বাবার, ‘প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা’

বিমানবাহিনীর চাকরিচ্যুত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির বাবা এ কে এম এনায়েতুল করিম দাবি করেছেন, তাঁর ছেলে সাঁতারে দক্ষ ছিলেন। পাইলট হিসেবে প্রশিক্ষণের…

রাজশাহীতে ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পবায় নিজ বাড়িতে ঢুকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া…

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের, লজ্জায় অর্শদীপরা

সিরিজ হাতছাড়া হওয়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে ৭ উইকেটে ২৫৯ রান করে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে মিচেল…

তাহসিফের শেষ মুহূর্ত নিয়ে মুখ খুললেন দীপ, বললেন নদীতে ঝাঁপ দেওয়ার কথা

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্য যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…

সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরি নয়, নতুন বিধি যোগী সরকারের

উত্তর প্রদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে যোগী আদিত্যনাথের সরকার। সহিংস উপায়ে প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে যুক্ত ব্যক্তিদের…

দা ও বিস্ফোরক তৈরির নির্দেশিকা সংগ্রহের অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবকের বিচার

সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে অভিযুক্ত ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au