বিশ্ব

পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের কূটনৈতিক বার্তা

  • 2:40 am - September 20, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি : এসপিএ

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের দুই দিন পর ভারত কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লি বলেছে, তারা আশা করে রিয়াদ দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাকে গুরুত্ব দেবে।

গত বুধবার সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তান এই চুক্তি স্বাক্ষর করে। যদিও এর বিস্তারিত প্রকাশ করা হয়নি, বিশ্লেষকেরা মনে করছেন, এটির মাধ্যমে কার্যত পারমাণবিক প্রতিরক্ষা ছাতার আওতায় আসতে পারে রিয়াদ।

চুক্তিতে বলা হয়েছে, যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। এ ঘটনা ঘটল মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অস্থিরতার মধ্যে এবং ভারত–পাকিস্তানের প্রাণঘাতী সংঘাতের কয়েক মাস পর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন,

“ভারত ও সৌদি আরবের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারি রয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে আরও গভীর হয়েছে। আমরা আশা করি এই অংশীদারি পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাকে মাথায় রাখবে।”

ভারতের অন্যতম শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরব। এ বছর দুই দেশ অপরিশোধিত তেল ও তরল পেট্রোলিয়াম গ্যাস সরবরাহে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। পাশাপাশি রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথ প্রকল্পের বিষয়েও আলোচনা চলছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, তারা জানত চুক্তিটি বিবেচনাধীন ছিল এবং এটি দিল্লির জন্য কী প্রভাব ফেলবে, তা খতিয়ে দেখা হবে।

পাকিস্তান দক্ষিণ এশিয়ার একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ। অর্থনৈতিকভাবে দুর্বল হলেও দেশটির সেনাবাহিনীতে ছয় লাখেরও বেশি সৈন্য রয়েছে, যাদের প্রধান লক্ষ্য ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষা।

দুই প্রতিবেশী দেশ ইতিমধ্যে তিনটি বড় যুদ্ধ ও বহু সংঘাতে জড়িয়েছে। চলতি বছরের মে মাসে চার দিনের যে সংঘাত হয়েছিল, সেটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র বলে বিবেচিত।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au