মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু
মেলবোর্ন,২ জুলাই- বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…
মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর-ডানপন্থী সরকার ফক্স নিউজের সাংবাদিক ও ট্রাম্পপন্থী মারিয়া বার্তিরোমোকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র–ইতালি সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়। সরকারি বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বার্তিরোমোর ‘‘বিশেষ অবদান’’ তুলে ধরে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন।
বিবৃতিতে আরও জানানো হয়, ৩০ বছরেরও বেশি সাংবাদিকতা জীবনে বার্তিরোমো যুক্তরাষ্ট্র ও ইতালির সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এবং ইতালীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি বজায় রেখেছেন।
এখন প্রস্তাবটি ইতালির রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লার অনুমোদনের জন্য পাঠানো হবে।
মারিয়া বার্তিরোমো বহুবার গর্বের সঙ্গে তাঁর ইতালীয় শিকড়ের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, তাঁর দাদা কারমিনে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর বাবার পরিবার নেপলস থেকে এবং মায়ের পরিবার সিসিলির আগ্রিজেন্তো শহরের বাসিন্দা।
এ বছর মেলোনি সরকার নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করলেও বার্তিরোমোর নাগরিকত্বের সিদ্ধান্ত ওই সীমাবদ্ধতার আওতায় পড়ছে না। আগে চার প্রজন্ম পর্যন্ত রক্তের সম্পর্ক প্রমাণ করলে আবেদন করা যেত, এখন শর্ত সীমিত করে কেবল পিতা বা দাদা-দাদি, নানা-নানির মাধ্যমে যোগসূত্র থাকলেই নাগরিকত্বের আবেদন করা যাবে।
তবে সাংবাদিকের প্রকাশ্য ট্রাম্পপন্থী অবস্থান এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের অভিযোগের কারণে তাঁকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত ইতালিতে আলোচনার জন্ম দিয়েছে।
ফক্স নিউজ ও বার্তিরোমো বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ছড়ানোর কারণে ভোটিং প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্টম্যাটিকের দায়ের করা কয়েক বিলিয়ন ডলারের মানহানি মামলার আসামি।
সুত্রঃ এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au