বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ
ওটিএন বাংলা ডেস্ক : ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…
মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- দক্ষিণ কোরিয়ার একটি আদালত রায় দিয়েছে যে ভার্চুয়াল কে-পপ তারকাদের অবমাননাকর মন্তব্য করা মানহানির শামিল। এ ধরনের অপরাধে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে ৫ লাখ ওয়ান (প্রায় ৩৬০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
ভার্চুয়াল কে-পপ বয়ব্যান্ড ‘প্লেভ’ (Plave)–এর পাঁচ সদস্য সম্পূর্ণভাবে অ্যানিমেশন ও মোশন-ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে তৈরি। বাস্তব পারফরমারদের কণ্ঠ ও অঙ্গভঙ্গির সাহায্যে চরিত্রগুলোকে উপস্থাপন করা হয়। ২০২৩ সালে আত্মপ্রকাশের পর থেকেই তারা কে-পপের সবচেয়ে সফল ভার্চুয়াল তারকাদের মধ্যে অন্যতম হয়ে ওঠে। বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে এক মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে এবং নিয়মিতভাবে মিউজিক ভিডিও ও ব্লগ প্রকাশ করে।
২০২৪ সালের জুলাই মাসে অভিযুক্ত ব্যক্তি প্লেভকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর মন্তব্য করেন। এর মধ্যে ছিল—‘অবতারগুলোর পেছনের মানুষরা আসলে কুৎসিত হতে পারে’ কিংবা তাদের মধ্যে ‘সাধারণ কোরীয় পুরুষের বৈশিষ্ট্য’ রয়েছে।
আদালতে তিনি দাবি করেন, মন্তব্যগুলো কেবল কাল্পনিক চরিত্রদের উদ্দেশ করে করা হয়েছিল, আসল মানুষদের নয়। তবে আদালত এই যুক্তি খারিজ করে দিয়ে রায়ে উল্লেখ করে, কোনো অবতার যদি ব্যাপকভাবে বাস্তব শিল্পীদের প্রতিনিধিত্ব করে বলে স্বীকৃত হয়, তবে সেই অবতারের বিরুদ্ধে আক্রমণ আসল শিল্পীদের প্রতিই আক্রমণ হিসেবে গণ্য হবে।
প্লেভের এজেন্সি ভ্লাস্ট (Vlast) এ ঘটনায় প্রতি পারফরমারের জন্য ৬৫ লাখ ওয়ান ক্ষতিপূরণ দাবি করেছিল। তবে আদালত কেবল জনপ্রতি ১ লাখ ওয়ান ক্ষতিপূরণের আদেশ দেন। স্থানীয় গণমাধ্যম জানায়, আপত্তিকর মন্তব্যের প্রকৃতি এবং ঘটনার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভ্লাস্ট ইতিমধ্যেই এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এজেন্সির দাবি, এই মামলা দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে ভার্চুয়াল তারকাদের মানহানির ঘটনায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au