সর্বশেষ

চিকিৎসাধীন শিশুর মৃত্যু ঘিরে ঢামেকে হাতাহাতি ও ভাঙচুর

  • 8:59 am - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু ঘিরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারামারি ও ভা‌ঙচুরের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু ঘিরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারামারি ও ভা‌ঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

হাসপাতাল সূত্র জানায়, সাফওয়ান (৪) নামে এক শিশুর মৃত্যুর পর স্বজনরা চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মরদেহ নিয়ে যাওয়ার সময় হাসপাতালের ট্রলি বহনকারীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ ঘটনার জেরে বেশ কিছু লোক এসে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে জুয়েল নামে একজন গুরুতর আহত হয়েছেন।

হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য মো. আব্দুল্লাহ জানান, রাত সাড়ে ৮টার দিকে এক শিশুকে নিয়ে আসেন স্বজনরা। চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন। তখন স্বজনরা চিকিৎসকদের ওপর ক্ষেপে যান এবং মারধর করতে উদ্যত হন। পরে সেখান থেকে জরুরি বিভাগে গিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে স্লোগান দেন। তারা অভিযোগ করেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা গেছে।

জরুরি বিভাগে দায়িত্বরত আনসার সদস্য সাকিব বলেন, জরুরি বিভাগ থেকে মরদেহ নিয়ে বের হওয়ার সময় সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়া হয়। তখন রোগীর স্বজনরা আমাকে মারতে আসেন। ওই সময় ট্রলিম্যান জুয়েল এগিয়ে এলে ১৫–২০ জন মিলে তাকে মারধর করেন। মারতে–মারতে তাকে জরুরি বিভাগ থেকে নতুন ভবনের সামনে নিয়ে যায়। হাসপাতালের অন্য স্টাফরা গিয়ে তাকে উদ্ধার করেন।

মৃত শিশুটির ফুফু মোছা. সীমরান জানান, বংশালের সাত রওজার বাংলাদেশ মাঠ এলাকায় পরিবারের সঙ্গে থাকত সাফওয়ান। সে কিডনির সমস্যায় ভুগছিল। বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে সে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কোনো চিকিৎসাই দেওয়া হয়নি। এজন্য আমাদের বাচ্চা মারা গেছে। উল্টো শিশুটির বাবা সামির ও তার বন্ধু সোয়েব হোসেনকে মারধর করেছেন হাসপাতালের কর্মীরা।

এ বিষয়ে জানতে ঢামেক হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ডের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি।

ঢামেক হাসপাতালে আনসারের প্লাটুন কমান্ডার সেলিম মিয়া জানান, শিশুর মৃত্যুকে ঘিরে ২১০ নম্বর ওয়ার্ডের দরজা ভাঙচুর করেন স্বজনরা। দায়িত্বরত নার্স ও চিকিৎসকদের মারতে যান। পরে জরুরি বিভাগে দায়িত্বরত এক আনসার সদস্যকেও মারতে যান তারা। তখন এক ট্রলিম্যান এগিয়ে গেলে তাকে বেধড়ক পেটানো হয়।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, এক ট্রলিম্যানকে মারধরের পর উত্তেজিত হয়ে হাসপাতাল কর্মীরা মৃতের দুই স্বজনকে মারধর করে আটকে রাখেন। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের পরিবেশ এখন শান্ত।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au