মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন ইংল্যান্ডের কেইন
মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বকাপের ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক…
মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- ন্যাটোর সদস্য এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান প্রবেশের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মিগ-৩১ যুদ্ধবিমানগুলো বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশপথ ব্যবহার করে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কালিনিনগ্রাদে গেছে এবং কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করেনি।
এস্তোনিয়া সরকার দাবি করেছে, তিনটি রুশ যুদ্ধবিমান টানা ১২ মিনিট তাদের আকাশে অবস্থান করেছে। বিষয়টিকে তারা ‘নজিরবিহীন বেপরোয়া’ অনুপ্রবেশ হিসেবে বর্ণনা করেছে। ন্যাটোও অভিযোগ করেছে, যুদ্ধবিমানগুলো ফিনল্যান্ড উপসাগরের ওপর এস্তোনিয়ার আকাশে প্রবেশ করেছিল এবং পরে সেগুলো প্রতিহত করা হয়।
রাশিয়া অবশ্য এসব দাবি অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান আন্তর্জাতিক আকাশসীমা–সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মেনে উড়েছে এবং স্বাধীন তদন্তেও প্রমাণিত হয়েছে যে কোনো রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন সম্প্রতি ২০টির বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশে প্রবেশ করেছিল। ন্যাটোর যুদ্ধবিমান সেগুলোর কয়েকটি ভূপাতিত করে। গত সপ্তাহে রোমানিয়াও তাদের আকাশে রুশ ড্রোন প্রবেশের অভিযোগ করেছে।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো ও মস্কোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এ ধরনের অনুপ্রবেশের অভিযোগে দুই পক্ষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au