বাংলাদেশ

বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কতা জারি

  • 7:58 am - September 21, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা।

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন, অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডার সরকার। অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশে ‘সম্ভাব্য’ বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী হরতাল-অবরোধের কারণে উচ্চ সতর্কতা অবলম্বন করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। নাগরিকদের উদ্দেশে সরকার বলছে, বাংলাদেশে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে।

পার্বত্য তিন জেলায় যে কোনো ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।

কানাডা সরকার আরও বলেছে, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতা শুরু হয়। এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও সহিংসতা অনেকটাই থেমে গেছে, তবে পরিস্থিতি এখনও অস্থিতিশীল।

 

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au