সর্বশেষ

বিদেশি পণ্য বর্জনের ডাক নরেন্দ্র মোদির

  • 1:47 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর– যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান। আজ সোমবার থেকে ভারতে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কার্যকর হচ্ছে।

মোদি বলেন, “আমাদের প্রতিদিনের ব্যবহৃত অনেক পণ্য বিদেশি, যা আমরা জানিই না। আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে। আমাদের এমন পণ্য কিনতে হবে, যা ভারতে তৈরি হয়েছে।”
তবে ভাষণে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।

প্রধানমন্ত্রী আরও জানান, দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে ‘আত্মনির্ভর ভারত’ গঠনের লক্ষ্য আরও জোরদার হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। তিনি দোকানমালিকদের দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ারও আহ্বান জানান।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর জবাবে মোদি দেশবাসীকে বারবার দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর ডাক দিয়ে আসছেন।
১৪০ কোটি মানুষের বিশাল বাজার হিসেবে ভারতকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দেয়। বর্তমানে মার্কিন ব্র্যান্ড যেমন অ্যাপল, ম্যাকডোনাল্ডস, পেপসি ও অনলাইন খুচরা জায়ান্ট অ্যামাজন ভারতের শহর থেকে ছোট শহরগুলোতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের আগেই বিজেপি কর্মী–সমর্থকেরা বিভিন্ন মার্কিন ব্র্যান্ড বর্জনের ডাক দেন। ভারতে এসব ব্র্যান্ডের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এখন সেগুলোকে ‘বিদেশি নির্ভরতার প্রতীক’ হিসেবে তুলে ধরা হচ্ছে।

আজ থেকে কার্যকর হওয়া জিএসটি-তে অনেক পণ্য করমুক্ত করা হয়েছে, আবার কিছু পণ্যে করের হার কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে ভোক্তাদের জন্য বড় ধরনের স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে যেতে পারেন। দুই দেশের মাঝে টানাপোড়েন কমানো এবং বাণিজ্য সম্পর্ক উন্নয়নে এই সফরে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে।

 

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au