বাংলাদেশ

ধানক্ষেতের পাশের গর্তে নারী-পুরুষের অর্ধগলিত লাশ

  • 6:35 am - November 01, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
কেশবপুর থানা। ছবিঃ সংগৃহীত

যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশের একটি শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ। তবে তাঁদের পরিচয় ও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শনিবার রাতে পাঁজিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি মাঠে সিরাজুল ইসলামের মাছের ঘেরসংলগ্ন শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই গর্তের আশপাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা সেখানে গিয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শ্যালো মেশিন ঘরের গর্তের ভেতরে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা কেশবপুর থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি হাফিজুর রহমান বলেন, গর্তের মধ্যে পুরুষের মরদেহের ওপর নারীর মরদেহটি উপুড় হয়ে পড়ে ছিল। পুরুষের শরীরে একটি গামছা জড়ানো ছিল এবং নারীর পরনে ছিল ম্যাক্সি। মরদেহ দুটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। তাঁদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে যায়। তারা মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, নিহতদের পরিচয় শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। তাঁদের আঙুলের ছাপ সংগ্রহ করে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

একই স্থানে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁরা কীভাবে সেখানে এলেন, কত দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে এবং এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

এই শাখার আরও খবর

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়িতে থাকছেন মানিক পশারীর মেয়ে ও বোন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। সরাসরি কারও কাছ থেকে হুমকি না পেলেও…

আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে একটি সংগঠন। শনিবার ‘বঙ্গসেনা’ নামের সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে…

এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কেন?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।…

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, ইরানকে চিঠি পাঠিয়েছেন জেডি ভ্যান্স: আব্বাস আরাগচি

ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো ওই চিঠিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। তবে…

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন দেশের ২৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা…

সেই রাতের বারের ফুটেজে তিনজন, তাহসিফের সাথে থাকা তরুণীর তথ্য কেন গোপণ করেছিলেন বন্ধু দীপ

রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন সূত্র পেয়েছে পুলিশ। তাঁর পরিচিত শাহরিয়ার রেজা দীপকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au