বিশ্ব

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগের মুখোমুখি সমাবেশ

  • 7:05 am - September 23, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মুখোমুখি অবস্থান নেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,  ২৩ সেপ্টেম্বর- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে উত্তেজনা ছড়িয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে তিনি রোববার রাতেই ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় সোমবার দুপুরে তাঁর নিউইয়র্কে পৌঁছানোর কথা।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মুখোমুখি অবস্থান নেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একই সময়ে দুই পক্ষই সমাবেশ ডেকে স্লোগান ও পাল্টা স্লোগানে এলাকাটি উত্তপ্ত করে তোলেন। পরে তাঁরা বাঙালি অধ্যুষিত এ এলাকায় প্রদক্ষিণও করেন।

রাত ১০টার দিকে উত্তেজনা আরও বাড়ে। আওয়ামী লীগের এক কর্মী ও আওয়ামী লীগবিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশে ফোন করেন। অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সরিয়ে দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এদিকে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট সোমবার দুপুর আড়াইটায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইতিমধ্যেই বিমানবন্দরে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এই শাখার আরও খবর

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au