অস্ট্রেলিয়া

নিউইয়র্ক সফরে ট্রাম্প-আলবানিজ সাক্ষাৎ আবারও অনিশ্চিত

  • 7:59 am - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আলবানিজের বৈঠক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে গিয়েও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে আলাদা বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। ট্রাম্পের ২৪ ঘণ্টার সফরের কর্মসূচি প্রকাশ করা হলেও সেখানে আলবানিজের সঙ্গে বৈঠকের কোনো উল্লেখ নেই।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প জাতিসংঘ মহাসচিব এবং ইউক্রেন, আর্জেন্টিনা ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের অংশগ্রহণে এক বহুপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন।

যদিও আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে না, তবে ট্রাম্প মঙ্গলবার রাতে নিউইয়র্কে যে স্বাগত সংবর্ধনার আয়োজন করছেন সেখানে আলবানিজের সঙ্গে করমর্দন ও সামান্য আলাপের সুযোগ থাকতে পারে। ওই সংবর্ধনায় ১০০-রও বেশি বিশ্বনেতা যোগ দেবেন।

ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন। প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এটি হবে “আমেরিকার শক্তি পুনর্গঠনের” ওপর একটি বড় বক্তব্য, যেখানে তিনি আট মাসের শাসনামলে “সাতটি যুদ্ধ ও সংঘাতের অবসানসহ ঐতিহাসিক সাফল্য” তুলে ধরবেন। তিনি আরও বলবেন, কিভাবে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো পৃথিবীর স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

এছাড়া সপ্তাহের শেষে ট্রাম্প হোয়াইট হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে আতিথ্য দেবেন। তবে এর মধ্যেই স্পষ্ট হয়েছে, আলবানিজের সঙ্গে তাঁর একান্ত বৈঠকের আশা আবারও পূরণ হচ্ছে না। পরবর্তী সম্ভাবনা তৈরি হবে আগামী মাসে এপেক ও আসিয়ান সম্মেলনে।

অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে ট্রাম্প সরাসরি প্রতিক্রিয়া দেননি, কারণ তিনি তখন চার্লি কার্কের স্মরণসভায় যোগ দিচ্ছিলেন। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন, প্রেসিডেন্ট মনে করেন এই স্বীকৃতি গাজায় জিম্মিদের মুক্তি বা যুদ্ধের অবসানে কোনো ভূমিকা রাখছে না। বরং তিনি এটিকে হামাসের জন্য পুরস্কার হিসেবে দেখছেন। তাঁর মতে, এটি মিত্রদের পক্ষ থেকে কথার বেশি, কাজের কম উদাহরণ।

ট্রাম্প এই উদ্বেগগুলো জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে তাঁর বক্তব্যে সরাসরি তুলে ধরবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au