বিশ্ব

নিউইয়র্কে ড. ইউনুসের গাড়িবহর আটক, আখতারের শরীরে একাধিক ডিম নিক্ষেপ

  • 9:45 am - September 23, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতারের শরীরে একাধিক ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের কর্মীরা। ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতারের শরীরে একাধিক ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের কর্মীরা। এ সময় তারা সফরসঙ্গীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। গাড়িবহর বের হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় শুয়ে পড়ে গাড়ি আটকে দেন। কিছুক্ষণ উত্তেজনা চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ভিন্ন পথে বের করে আনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, এনসিপি নেতা আখতারের দিকে টানা ডিম ছুড়ে মারছেন আওয়ামী লীগের ক্ষুব্ধ কর্মীরা।

সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় তাঁর বহনকারী ফ্লাইট জেএফকে বিমানবন্দরে অবতরণ করে। তবে সফরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগে থেকেই বিমানবন্দরে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

এ ঘটনার আগে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মুখোমুখি অবস্থান নেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একই সময়ে দুই পক্ষের সমাবেশে স্লোগান ও পাল্টা স্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাঁরা বাঙালি অধ্যুষিত এলাকাটি প্রদক্ষিণও করেন।

রাত ১০টার দিকে উত্তেজনা চরমে ওঠে। আওয়ামী লীগের এক কর্মী ও আওয়ামী লীগবিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশে ফোন করলে, অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সরিয়ে দেয়। এতে পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

 

এই শাখার আরও খবর

জুনে সংখ্যালঘুদের ওপর ৭৭ নির্যাতনের ঘটনার দাবি, উদ্বেগ জানাল সনাতনী গবেষণা প্রতিষ্ঠান

মেলবোর্ন,১ জুলাই- ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সনাতনী রিসার্চ অ্যান্ড আইটি লিমিটেড প্রকাশিত ‘স্যামিধ  ফ্যাক্ট শিট অন মাইনরিটি পারসিকিউশন’ শীর্ষক জুন ২০২৬ সালের প্রতিবেদনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে…

শেখ হাসিনার বক্তব্য প্রকাশে বিধিনিষেধ, আইন মানার নির্দেশ গণমাধ্যমকে

মেলবোর্ন,১ জুলাই- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ, অডিও কিংবা ভিডিও বার্তা দেশের কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী…

কেন বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন (বিএমসি) অর্থনৈতিক করিডোর ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ইনুর ১০ বছরের সাজা: ন্যায়বিচার, রাজনৈতিক প্রেক্ষাপট ও রাষ্ট্রীয় প্রক্রিয়ার প্রশ্ন

মেলবোর্ন, ১ জুলাই: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…

সুদের হার বৃদ্ধি, অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম

মেলবোর্ন,১ জুলাই- ঋণের সুদের হার বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং বিনিয়োগে কঠোর করনীতির প্রভাবে অস্ট্রেলিয়ার আবাসন বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত জুন মাসে…

ঢাকায় হিন্দু শিক্ষার্থী ও সহকারী পুরোহিত অপহরণ- মুক্তিপণ আদায়ের দাবি

মেলবোর্ন, ১ জুলাই: রাজধানীর ওয়ারী এলাকায় ২৫ বছর বয়সী এক হিন্দু শিক্ষার্থী ও খণ্ডকালীন সহকারী পুরোহিতকে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। আহত অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au