বিশ্ব

কলকাতায় রাতভর ভারী বৃষ্টি, ৭ জনের প্রাণহানি

  • 8:26 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় রাতভর প্রবল বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় রাতভর প্রবল বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পৃথক ঘটনায় কলকাতার বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়ারহাট, ইকবালপুর, বেহালা ও হরিদেবপুরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে।

বৃষ্টির তীব্রতা বেশি ছিল নগরীর দক্ষিণাংশ ও পূর্বাংশে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যে গড়িয়া কামডহরিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জলাবদ্ধতার কারণে কলকাতার সড়ক যোগাযোগের পাশাপাশি আন্তঃনগর ট্রেন ও মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে। জলাবদ্ধ রাস্তাঘাটের কারণে বিপাকে পড়েছেন কলকাতা বিমানবন্দরগামী যাত্রীরা। নিম্ন এলাকাগুলোতে জমে যাওয়া বৃষ্টির পানি ঘরবাড়িতে প্রবেশ করেছে। বেশ কয়েকটি স্কুল আজ ছুটি ঘোষণা করেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসারে সৃষ্ট একটি নিম্নচাপের ফলে এই ভারী বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

আসন্ন দুর্গাপূজা উৎসব শুরুর আগে এ ধরনের প্রবল বর্ষণে কলকাতাবাসীর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। টানা বৃষ্টিতে মণ্ডপগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au