সর্বশেষ

এবার চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

  • 10:19 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
চাকসু ভবন। ছবি সংগৃহীত

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মূলত দুর্গা পূজার ছুটিতে প্রার্থীদের প্রচার-প্রচারণার সুযোগ কম পাবে বিধায় এই নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিকেল ৪টায় চাকসু নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। দুপুর ২টায় নির্বাচন কমিশনের সদস্যদের একটি জরুরি সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়।

কেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র ৫ কার্যদিবস পাবেন। এ ছাড়া গতকাল প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা মতবিনিময় সভায় আমাদেরকে এ বিষয়ে জানায়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য চবি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন কমিশন। এরপর আজ দুপুরে নির্বাচন কমিশনের একটি সভায় নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এই শাখার আরও খবর

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au