বাংলাদেশ

যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয়: অর্থ উপদেষ্টা

  • 7:21 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- বাংলাদেশের বর্তমান ডলার মজুত আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ডলারের চাহিদা কমে গেলেও বাংলাদেশ ব্যাংক বাজার থেকে দুই মিলিয়ন ডলার কিনেছে দাম স্থিতিশীল রাখতে। এতে আমদানিকারকদের ওপর চাপ বাড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডলারের দাম কিছুটা স্থিতিশীল না রাখলে খারাপ প্রভাব পড়বে। যারা রেমিট্যান্স পাঠায়, তাদের দিকটাও দেখতে হবে। কারণ তারাই তো আমাদের চালিকা শক্তি।”

তিনি আরও বলেন, “এখন আমাদের কাছে যে ডলার আছে, তা বাংলাদেশের আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয়। যদি দেশে হঠাৎ বড় ধরনের কোনো বিপর্যয় হয় এবং দ্রুত কিছু আমদানি করতে হয়, তখন কী হবে? ফরেন এক্সচেঞ্জ কেবল আমদানির জন্য নয়, সঞ্চয় না থাকলে বিপদ হতে পারে।”

অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি যখন ২০০৭/০৮ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলাম, তখন সিডর-আইলার মতো দুর্যোগে অনেক ঝামেলা হয়েছিল। তখন বুঝেছি, এ ধরনের পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ গড়া জরুরি। তাই বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।”

সম্প্রতি পিপিআরসি জানিয়েছে, জিনিসপত্রের দাম নিয়ে ৭০ শতাংশ মানুষ অস্বস্তিতে আছে। এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “পিপিআরসির প্রতিবেদন আমি দেখেছি।” তবে তিনি আর কোনো মন্তব্য করেননি।

বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ জানান, এবার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকার বিমানবন্দরের কন্ট্রোল রুম আধুনিকায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া দেশে অকটেনের ঘাটতি মেটাতে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর নিয়ে তিনি বলেন, “ওখানকার রানওয়ে বর্তমানে গ্রেড-১। বড় বিমান ওঠানামার জন্য এটিকে গ্রেড-২ তে উন্নীত করা দরকার। একইসঙ্গে ঢাকার কন্ট্রোল রুম আরও আধুনিক করা হবে।”

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au