সর্বশেষ

ভিসা সংক্রান্ত জটিলতায় ভিভিআইপি গেট দিয়ে যেতে পারেননি আখতাররা

  • 9:25 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ভিসা সংক্রান্ত জটিলতায় ভিভিআইপি গেট দিয়ে যেতে পারেননি আখতাররা। ছবিঃ প্রধান উপদেষ্টার প্রেস উইং

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- ভিসা সংক্রান্ত জটিলতার কারণে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা পূর্ব পরিকল্পিত ভিভিআইপি গেট ব্যবহার করতে পারেননি বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধিদলের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বেই একাধিক সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল।

প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধিদলটিকে প্রথমে নির্দিষ্ট ভিভিআইপি গেটের মাধ্যমে নেওয়া হয় এবং একটি বিশেষভাবে সুরক্ষিত পরিবহন ইউনিটে ওঠানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে অপ্রত্যাশিত ভিসা-সম্পর্কিত জটিলতার কারণে পথ পরিবর্তন করে বিকল্প পথে অগ্রসর হতে হয়েছে।”ন

বিবৃতিতে আরও বলা হয়েছে, “বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার এবং নিরাপত্তা সুবিধা প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিক অনুরোধ করা সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ সেই অনুরোধ পূরণ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে প্রতিনিধিদলের সদস্যরা অনাকাঙ্ক্ষিত ঝুঁকির মুখে পড়েছেন।”

ঘটনার পর প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সকল সদস্যের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রেস উইং জানিয়েছে। এরই মধ্যে সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে এবং প্রশ্ন তোলা হয়, কেন সফরসঙ্গীদের একটি অংশকে আলাদা পথে যেতে হয়েছে।

ঘটনার পর থেকেই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতা ছাড়াও, প্রতিনিধি দলের সুরক্ষা ও পরিকল্পনার কার্যকারিতা নিয়ে আলোচনা চলছে।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au