বিজ্ঞান ও প্রযুক্তি

কনটেন্ট নির্মাণে ফ্রি এআই টুলসের ব্যবহার

  • 2:12 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- বর্তমান সময়ে কনটেন্ট নির্মাণ আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়ে গেছে। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুলস। ব্লগ পোস্ট থেকে শুরু করে ভিডিও, অডিও কিংবা গ্রাফিকস—সবকিছুতেই এখন ফ্রি বা স্বল্প খরচে এআই টুলস ব্যবহার করা যায়। ফলে কনটেন্ট নির্মাতারা সময় ও খরচ বাঁচিয়ে আরও মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারছেন।

শুধু আর্টিকেল বা ব্লগ নয়, এআই টুলস এখন ভিডিও স্ক্রিপ্ট, প্রেজেন্টেশন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এমনকি বিজ্ঞাপনের জন্য প্রমোশনাল কনটেন্ট তৈরিতেও ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো—

  • চ্যাটজিপিটি: ফ্রি ভার্সন দিয়েও নানা ধরনের লেখা তৈরি করা যায়। সঠিক প্রম্পট ব্যবহার করলে ব্লগ, স্ক্রিপ্ট, আইডিয়া—সবই পাওয়া সম্ভব।
  • রাইটারসনিক: ব্লগ পোস্ট, ছোট আর্টিকেল বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দ্রুত তৈরিতে সহায়ক।
  • পারপ্লেক্সিটি: গবেষণাধর্মী কনটেন্টের জন্য উপযোগী। যারা তথ্য খুঁজে নিয়ে কনটেন্ট বানান, তাদের জন্য কার্যকর।
  • ডিপসিক: আর্টিকেল, গবেষণাপত্র, শিরোনাম বা মেটা বর্ণনা তৈরিতে সহায়তা করে।

ভিডিও কনটেন্ট নির্মাণ সবচেয়ে সময়সাপেক্ষ কাজ। কিন্তু এআই টুলস ভিডিও এডিটিং ও প্রোডাকশনকে সহজ করে তুলেছে।

  • ক্যাপকাট: মোবাইল ও ডেস্কটপে সমান জনপ্রিয়। স্বয়ংক্রিয় সাবটাইটেল তৈরি, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ভিডিও কাটিং সহজ করে।
  • ইনশট: ছোট বিজ্ঞাপন দেখে ফ্রি ব্যবহার করা যায়। এআইয়ের মাধ্যমে ভিডিওর ধারাবাহিকতা বজায় রাখা, টেক্সট ও সাবটাইটেল যোগ করা যায় সহজে।

এআই টুলস ভয়েস ও অডিওকে প্রফেশনালভাবে তৈরি করার সুযোগ দেয়।

  • এলেভেনল্যাবস: টেক্সটকে বাস্তবসম্মত ভয়েসে রূপান্তরিত করে। বিভিন্ন ভাষার ভিন্ন ভিন্ন কণ্ঠ পাওয়া যায়।
  • ভয়েস এআই: টেক্সট-টু-স্পিচ ছাড়াও লাইভ ভয়েস পরিবর্তন করা যায়। ইউটিউবার বা গেমারদের মধ্যে বেশ জনপ্রিয়।
  • টিটিএস মেকার: প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ টেক্সটকে ভয়েসে রূপান্তরের ফ্রি সুযোগ দেয়।

ভিডিওর জন্য থাম্বনেইল কিংবা গ্রাফিকস অপরিহার্য। এ ক্ষেত্রেও ফ্রি এআই টুলস সাহায্য করছে।

  • ক্যানভা: ফ্রি ভার্সনে ভিজ্যুয়াল ও থাম্বনেইল তৈরির সুবিধা পাওয়া যায়।
  • ফটোর: ক্যানভার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
  • ডাল.ই মিনি: প্রম্পটের মাধ্যমে ছবি ও আর্টওয়ার্ক তৈরি করতে সহায়ক।
  • লিওনার্ডো এআই: হাই রেজল্যুশন ছবি তৈরিতে জনপ্রিয়। ফ্রি ভার্সনে দৈনিক সীমিত সংখ্যক ক্রেডিট পাওয়া যায়।

ফ্রি এআই টুলস ব্যবহার করে কনটেন্ট নির্মাতারা কম খরচে মানসম্মত আউটপুট পাচ্ছেন। বিশেষ করে ফ্রিল্যান্সার ও ছোট টিমগুলো এ সুযোগ কাজে লাগাচ্ছে। তবে দীর্ঘ মেয়াদে শুধুমাত্র ফ্রি ভার্সনের ওপর নির্ভরশীল থাকা বুদ্ধিমানের কাজ নয়। কারণ পূর্ণ সুবিধা নিতে হলে পেইড ভার্সন ব্যবহার করতে হয়।

কনটেন্ট নির্মাণে এআই টুলস শুধু সময় বাঁচাচ্ছে না, বরং সৃজনশীলতা ও নতুন আইডিয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে। শুরুতে ফ্রি এআই টুলস ব্যবহার করে অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে। তবে পেশাদারভাবে এগোতে চাইলে পেইড ভার্সনের সুবিধা নেওয়া অপরিহার্য।

 

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au