বিশ্ব

ইউরোপে গরমে এক বছরে ৬২ হাজার মানুষের মৃত্যু

  • 3:56 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- গত বছরের গ্রীষ্মকালে ইউরোপে তীব্র গরমে ৬২ হাজারের বেশি মানুষ মারা গেছেন, এমন তথ্য প্রকাশ করেছে স্পেনের গবেষকরা। গবেষণা অনুযায়ী, বৈশ্বিক গড়ের তুলনায় ইউরোপ দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে।

গবেষকরা সতর্ক করেছেন, যদি জরুরি তাপপ্রবাহ সতর্কবার্তা ব্যবস্থা কার্যকরভাবে চালু করা হয়, তাহলে ঝুঁকিপূর্ণ মানুষ, বিশেষ করে প্রবীণদের প্রাণঘাতী তাপপ্রবাহের আগে সতর্ক করা সম্ভব হবে।

এই গবেষণা নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে ২০২৪ সালের গ্রীষ্ম ছিল অত্যন্ত প্রাণঘাতী। গত তিন গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজারের বেশি।

বার্সেলোনাভিত্তিক ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএস গ্লোবাল) গবেষকেরা ইউরোপের ৩২টি দেশের বিভিন্ন অঞ্চলের মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে এই সংখ্যা নির্ধারণ করেছেন। এই অঞ্চলে মোট ৫৩ কোটি ৯০ লাখ মানুষ বসবাস করেন। ২০২৪ সালের গ্রীষ্মে মৃত্যুর সংখ্যা অনুমান করা হয়েছে ৬২,৭৭৫।

তুলনামূলকভাবে, ২০২৩ সালের গ্রীষ্মে গরমে মারা গেছেন ৫০,৭৯৮ জন, যা ২০২৪ সালের তুলনায় ২৫ শতাংশ কম। তবে ২০২২ সালের ৬৭,৮৭৩ জনের মৃত্যুর তুলনায় কম।

দেশভিত্তিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গ্রীষ্মে ইতালিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, আনুমানিক ১৯,০০০ জন। এরপর অবস্থান করেছে স্পেন ও জার্মানি, যেখানে প্রতিটিতে মৃত্যুর সংখ্যা ৬,০০০-এর বেশি।

জনসংখ্যা অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গ্রিসে—প্রতি ১০ লাখে ৫৭৪ জন, এরপরই রয়েছে বুলগেরিয়া ও সার্বিয়া।

গবেষকরা সতর্ক করেছেন, তাপপ্রবাহজনিত মৃত্যুর হার কমাতে ইউরোপকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au