বিশ্ব

জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞার আগেই পারমাণবিক চুক্তি ইরান-রাশিয়ার

  • 2:55 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- জাতিসংঘের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার আগে রাশিয়ার সঙ্গে বড় আকারের পারমাণবিক চুক্তি করল ইরান। শুক্রবার ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমোজগানের সিরিক এলাকায় চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২৫ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে ইরানের হরমোজ কোম্পানি ও রাশিয়ার রোসাটমের মধ্যে।

বর্তমানে ইরানের কার্যকর একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হলো দক্ষিণাঞ্চলের বুশেহর প্ল্যান্ট। এর উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট, যা দেশের মোট জ্বালানি চাহিদার সামান্য অংশই মেটায়। নতুন চুক্তির অধীনে প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে এক হাজার ২৫৫ মেগাওয়াট। তবে নির্মাণ শেষ হওয়ার সময়সীমা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অধীনে ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা শনিবারের মধ্যেই কার্যকর হওয়ার কথা। গত মাসে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অভিযোগ তোলে যে ইরান চুক্তির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, এরপরই নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু হয়।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়া ছয় মাস আলোচনার সময় বাড়ানোর প্রস্তাব দেয়, তবে পর্যাপ্ত সমর্থন না থাকায় তা পাস হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক।
২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ইরান ধীরে ধীরে প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসতে থাকে। পরবর্তীতে নতুন চুক্তির আলোচনাও চলছিল, কিন্তু গত জুনে ইসরায়েলের নজিরবিহীন হামলার কারণে আলোচনাটি ভেস্তে যায়। ওই হামলার জেরে ১২ দিনের যুদ্ধ শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্রও সংক্ষিপ্তভাবে জড়িয়ে পড়ে।

ইরান ও রাশিয়ার মধ্যে এটি প্রথম পারমাণবিক চুক্তি নয়। এর আগে ১৯৯৩ সালে বুশেহর প্ল্যান্ট নির্মাণের জন্যও একটি সমঝোতা হয়েছিল।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au