বিজ্ঞান ও প্রযুক্তি

চিপের সংখ্যা অনুযায়ী বিদেশি ইলেকট্রনিকস পণ্যে শুল্ক আরোপের চিন্তা ট্রাম্প প্রশাসনের

  • 4:34 am - September 28, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে নতুন কৌশল নেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এবার বিদেশি ইলেকট্রনিকস পণ্যে থাকা চিপের সংখ্যা অনুযায়ী শুল্ক আরোপের চিন্তা করছে তারা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, পরিকল্পনাটি এখনো চূড়ান্ত নয়, তবে মার্কিন বাণিজ্য দপ্তর এ বিষয়ে খসড়া প্রস্তুত করেছে।

প্রস্তাব অনুযায়ী, বিদেশি ইলেকট্রনিকস পণ্যের মধ্যে থাকা চিপের আনুমানিক মূল্যের একটি নির্দিষ্ট শতাংশ হারে শুল্ক বসানো হতে পারে। এতে টুথব্রাশ থেকে শুরু করে ল্যাপটপ পর্যন্ত নানান পণ্যের দাম বাড়তে পারে, যা ভোক্তাদের জন্য মূল্যস্ফীতি চাপ বাড়াবে।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পণ্যে বিদেশি আমদানিনির্ভরতা কমানো জরুরি। তিনি জানান, ট্রাম্প প্রশাসন শুল্ক, কর ছাড়, নিয়ন্ত্রণে শিথিলতা ও জ্বালানির প্রাচুর্যকে কাজে লাগিয়ে উৎপাদন খাত দেশে ফিরিয়ে আনার কৌশল নিয়েছে।

বাণিজ্য দপ্তর এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাটি কার্যকর হলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

 

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au