বিশ্ব

আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

  • 1:16 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
মঞ্চে বক্তব্য দিচ্ছেন থালাপতি বিজয়। গতকাল তামিলনাড়ুর কারুর জেলায়।ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- তামিলনাড়ুর কারুর জেলায় নিজের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়।

টিভিকে দলের প্রধান বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন,
“আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

শনিবার সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের “ভেলিচাম ভেলিয়েরু” সমাবেশে হাজারো মানুষ জড়ো হন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক দর্শক মঞ্চের দিকে ধাবিত হলে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় বহু মানুষ অচেতন হয়ে পড়েন এবং পদদলিত হয়ে প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, সমাবেশে প্রায় ৩০ হাজার মানুষের অনুমতি থাকলেও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যে প্রায় ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন ঘটনাস্থলে পৌঁছে জানান, পদদলিত হয়ে নিহতদের মধ্যে ৮ শিশু ও ১৬ নারী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। তিনি নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।

রাজ্যের এক আইনপ্রণেতা সেন্টিল বালাজি জানিয়েছেন, এখন পর্যন্ত ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসায় সহায়তা করতে তিরুচিরাপল্লি ও সেলেম থেকে অন্তত ৪৪ জন চিকিৎসক কারুরে পাঠানো হয়েছে।

জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ২০২৪ সালে দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) গঠনের পর থেকেই বিপুল জনসমাগম ঘটিয়ে আসছেন। রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তাঁর দল। বিজয় ২০২৬ সালের রাজ্য নির্বাচনের আগে থেকেই সক্রিয়ভাবে প্রচারে নেমেছেন।

তবে এটি প্রথমবার নয় যে তাঁর সমাবেশে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিল। গত বছর দলের প্রথম জনসভায় পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন,“কারুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।”

ঘটনার পর রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিজয়ের দল ও প্রশাসন সমবেদনা ও সহায়তার পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au