বাংলাদেশের পাট-শিল্পের ভবিষ্যৎ কি?
২০২০ সালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন ২৫টি পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলো আবার উৎপাদনে ফেরাতে কয়েক মাস আগে ইজারা দেওয়ার উদ্যোগ নেয় সরকার।…
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানার ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট থাকায় ইউনিট দুটি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। একপর্যায়ে যানজটের কারণে তাদের ফিরে আসতে হয়।
পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাহারায় মহাসড়কের উল্টো পথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
তারেকুল ইসলাম বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে জরুরি সেবার কার্যক্রমেও। ঝুট গুদামে আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au