বাংলাদেশ

বিবিএসের তথ্য প্রশ্নবিদ্ধ, দেশের জনসংখ্যা এখন ১৯ কোটি: ইসি তাহমিদা

  • 9:17 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে সংলাপ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেমর- নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেছেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংলাপে তিনি এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (বিবিএস) দেওয়া তথ্যকে ‘প্রশ্নবিদ্ধ’ বলেও মন্তব্য করেন ইসি তাহমিদা। তিনি বলেন, ‘জনসংখ্যা নিয়ে বিবিএসের ডাটা প্রশ্নবিদ্ধ। একবার তারা যেটা প্রকাশ করল, পরে আবার সেটা কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে।’

সংলাপে তাহমিদা আহমদ বলেন, ‘আমরা যে ভোটার তালিকাটা করলাম বাড়ি বাড়ি যেয়ে, সেখান থেকে তথ্যটা পেয়েছি। এটা একদম সঠিক তথ্য। আমাদের লোকসংখ্যা হলো ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ বাইরে, প্রবাসী যেটাকে বলা হয়। শুধু ঢাকাতে রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ।’

সকালে সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা অনেক কাজ ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি। সবচেয়ে বড় কাজ যেটা করতে পেরেছি, সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। এটা একটা বিশাল কাজ। আমরা প্রায় ২১ লাখ মৃত ভোটার কর্তন করতে পেরেছি।’

কমিশন নয়টি আইন সংশোধন করেছে উল্লেখ করে সিইসি আরও বলেন, ‘মোটামুটি নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা যা করা দরকার, এ ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গিয়েছি।’

অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন নির্বাচন কমিশনের অনেক কাজ এগিয়ে রেখেছে বলেও মন্তব্য করেন সিইসি।

সংলাপে অংশ নিয়ে সাংবাদিক ও কবি সোহরাব হাসান বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে কি না, এটার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন—এই কমিশন মনে করে কিনা যে, বর্তমান সরকারের আমলে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা সম্ভব। যদি মনে করে, তাহলে নির্বাচন কমিশনকে পরবর্তী নির্বাচনের দায় নিতে হবে।’

নির্বাচন কমিশন কিছু কিছু বিতর্ক এড়াতে পারতেন উল্লেখ করে সোহরাব হাসান বলেন, একটা পক্ষকে নির্বাচন থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। ধরে নিলাম তাঁরা নির্বাচন করতে পারবে না। কিন্তু যেসব রাজনৈতিক দল সরকারের সঙ্গে ঐকমত্য কমিশনে বসেছে, তাদের মধ্যে যদি কেউ মনে করেন যে, পরিস্থিতি অনুকূলে নয় বা আমরা জিতব না, সুতরাং আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তাহলে কী পরিস্থিতি হবে, আপনারা ভেবে দেখুন।

তরুণ প্রজন্মের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে প্রবীণ, দরিদ্র, নারী ও সংখ্যালঘুদের যাতে পেছনে ঠেলে দেওয়া না হয়—এ আহ্বান জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।

আগামী সংসদ নির্বাচনে ৫ থেকে ৭ শতাংশ নারী প্রতিনিধিত্বের প্রস্তাবে নারী সমাজ রাজি নয় উল্লেখ করে রাশেদা কে চৌধূরী বলেন, রাজনৈতিক দলগুলো বলছে, তাঁরা আমাদের পাঁচ থেকে সাত শতাংশ স্থান দেবেন। দান দক্ষিণা নাকি এটা। ৫৫ বছর পরে এটা শুনতে অবাক লেগেছে।

নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে রাশেদা কে চৌধূরী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘বারবার বলব, পাঁচ থেকে সাত পার্সেন্ট আমরা মানি না।’

ইসির আমন্ত্রণে সংলাপে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক মাহফুজুর রহমান, পুলিশ সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ হারুন চৌধুরী, বিজিএমই-এর পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, টিআইবির পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান প্রমুখ।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

মেলবোর্ন, ১৮ জুন- গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্দ্রা…

‘পুশ-ইন’ নিয়ে কি ঘটছে ভারত-বাংলাদেশ সীমান্তে? সমাধান কি?

মেলবোর্ন, ১৮ জুন- ২০২৬ সালের মধ্যভাগে এসে বাংলাদেশ-ভারত সীমান্তে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল নিরাপত্তা এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক…

উগ্রবাদের ছায়া ও প্রতিবেশীর নিরাপত্তা: বাংলাদেশের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পথ 

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের সমাজে সহনশীলতা, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। কিন্তু বিগত দুই দশকে…

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন ইংল্যান্ডের কেইন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বকাপের ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক…

প্রতিবেশীর সেতুবন্ধন: রাষ্ট্রদূত নিয়োগ ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ১৮ জুন- ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর ৪নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রে রাষ্ট্রদূত পাঠানোর আগে গ্রহীতা রাষ্ট্রের “অ্যাগ্রিমঁ” বা গ্রহণযোগ্যতার সম্মতি গ্রহণ করে।…

সেকেন্দার হাজির আমবাগানে পড়ে ছিল রুপালি রাণীর মরদেহ

মেলবোর্ন, ১৮ জুন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au